২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসার খুনসুটিতে মেতে আছেন শখ-নিলয়

চলতি বছরের ৭ জানুয়ারি হঠাৎ করেই বিয়ে করেন নিলয় আলমগীর ও আনিকা কবির শখ। বিয়ের পরই ব্যস্ত হয়ে পড়েন কাজে। মজার ব্যাপার হলো একসঙ্গে শুটিং করছেন। আর সেই শুটিং-এর ফাঁকেই মুখোমুখি হয়েছিলেন গ্লিটজের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাকসুদুল হক ইমু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 04:06 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

গ্লিটজ: বিয়ের পর কাজের চাপ কেমন ?

নিলয়:  কাজের চাপ তো আগে থেকেই ছিল, এখনো সেই চাপেই আছি। কাজের চাপের কারনে এখন পর্যন্ত হানিমুনে যেতে পারিনি।

শখ:  কাজ তো জীবনেরই একটা অংশ তাই বিয়ের আগেও কাজ করেছি এখনো করছি। তবে কাজের চাপ একটু বেশী, যার কারনে আমাদের বিয়ের পর থেকে এখনো প্রায় প্রতিদিনই শুটিং করতে হচ্ছে।

গ্লিটজ:  সংসার জীবন কেমন কাটছে? দুজনের খুনসূটি কি আগের মতোই চলছে?

নিলয়:  হ্যাঁ। সংসার জীবন আমাদের দুজনের খুব ভালো কাটছে। আর খুনসূটি! তা এখনো হয়। পার্থক্য এখন একটাই যে আগে শখ ওর নিজের বাসা থাকতো আর এখন আমার বাসায় থাকে।

শখ:  আল্লাহর রহমতে আমাদের সংসার জীবন অনেক ভালো কাটছে। আর আমাদের সংসার তো শুরু হল মাত্র কয়েক দিন হলো। আপনারা সকলে দোয়া করবেন আমরা যাতে সাড়া জীবন এইভাবে একসাথে সুখী দম্পতি হয়ে থাকতে পারি। নিলয়ের সাথে খুনসুটির কথা যদি বলি, তবে ওইটা আমাদের মাঝে সব সময়ই হয় তবে সেটা ভালবাসার খুনসুটি।

গ্লিটজ : আপনাদের দুজনের বন্ধুত্ব, সম্পর্ক, বিচ্ছেদ অতঃপর বিয়ে এ বিষয়টা একটু খুলে বলবেন কি?

নিলয়: দেখুন, যখন প্রেম ছিল তখন যে বন্ধুত্ব ছিল না তা কিন্তু না। আর আমাদের সম্পর্কটাও বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে বিয়েতে গড়িয়েছে। আর কোনো প্রেমিক-প্রেমিকার মাঝে যদি ঝগড়া না হয়, তাহলে সেই প্রেমের আসলে মজা নেই। ঝগড়াটা আসলে সম্পর্কটাকে আরো গভীর করে।

শখ: আমাদের দুজনের মাঝে যে ভালো একটা বন্ধুত্ব ছিল এটা শতভাগ সত্য। আর এর থেকেই আমরা প্রেম করেছি, এখন সংসার করছি। মাঝখানে আমাদের সম্পর্কের যে টানাপড়েন ছিল, তা নিয়ে আমি বা নিলয় এখন আর ভাবতে চাই না।

গ্লিটজ: নিলয় বলবেন প্রেমিকা শখ আর বউ শখ এই দুয়ের মধ্যে পার্থক্য কি?

নিলয়: প্রেমিকা শখ ছিল একটু ভিন্ন। এখন বউ হিসেবে শখ খুব ভাল, লক্ষ্মী, সাংসারিক। সে খুব ভালো রান্না করতে পারে।

গ্লিটজ: এইবার শখ বলুন প্রেমিক নিলয় আর স্বামী নিলয়ের মাঝে পার্থক্য কি?

শখ: নিলয় যতটা না ভাল প্রেমিক তার থেকে ভালো স্বামী। নিলয় আমার অনেক কেয়ার করে। অবশ্য প্রেমিক যখন ছিল তখনও করতো।

গ্লিটজ : সাক্ষাৎকারের শুরুতেই বললেন যে, এখনো আপনাদের মধুচন্দ্রিমা হয়নি। হানিমুনে বিশেষ কোথাও যাবার পরিকল্পনা আছে কি?

নিলয়: ইউরোপ বা আস্ট্রেলিয়াতে যেতে পারি। তবে যে কোনো সমুদ্র সৈকত আমার খুব পছন্দের, তো গেলে ঐ রকমেরই কোথাও যাবো।

শখ: আমার আর নিলয়ের পছন্দগুলো কিভাবে যেন মিলে যায়, আমারও সমুদ্র সৈকত খুব ভালো লাগে তাই যখনই আমরা দেখবো আমাদের দুজনেরই কাজের চাপ একটু কম বা কয়েকদিন ফ্রি আছি তখনই হানিমুনটা সেরে ফেলব।