নায়িকা না নাচিয়ে?
বিনোদন জগতে আজ তারা নায়িকা হিসেবেই পরিচিত। কিন্তু নুপুরের ছন্দেই শিল্প চর্চার পথে এগিয়ে গেছেন। আজও সুযোগ পেলেই দুপায়ে তাল ঠোকেন অনায়াসে। তার তাতেই বাধে গোল - এরা নায়িকা না নাচিয়ে? এমন প্রশ্ন মনে জেগে ওঠে বার বার।
শায়লা সাবি ছোটবেলা থেকেই নাচ শিখতেন। স্কুল পর্যায়ে জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০০৪ সালে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আবার এই নাচই তার বিনোদন জগতে প্রবেশের টিকিট হয়ে উঠেঠে। রিয়ালিটি শো ‘চ্যানেল আই সেরা নাচিয়ে-২০১২’র সেরা পাঁচে জায়গা করে নেন। এই সময় পাওয়া যায় তার প্রতুৎপন্নমতিত্বের প্রমাণ। প্রতিযোগিতা শেষ হতেই তিনি টিভি নাটক, বিজ্ঞাপনে কাজ করতে থাকেন। 'প্রিয়া তুমি সুখী হও' সিনেমায় ফেরদৌসের বিপরীতে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর অভিনয় করেছেন ভিন্ন ধারার সিনেমা 'ঘাসফুল'-এ। এ বছর মুক্তি পাচ্ছে আরেকটি সিনেমা 'আদি'।
আনিকা কবীর শখ বিজ্ঞাপন ও টিভি নাটকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু জন্মেছিলেন নাচের প্রতিভা নিয়ে। শৈশব থেকেই নাচের তালিম নেয়া শখের এ গুণের কথা জানার সুযোগ দর্শক পেয়েছেন অনেক পরে। এরপর অবশ্য সোহেল রহমানের সঙ্গে জুটি বেঁধে নাচের দল নিয়ে রীতিমতো দেশ-বিদেশ ঘুরে বেড়িয়েছেন। একই তালে চলছে তার বিজ্ঞাপন, ছোট পর্দায় বিচরণ।। বছর খানেক হলো সিনেমায় দ্বিতীয়বারের মতো অভিনয় শেষে গ্লিটজকে জানিয়েছেন এবার তিনি আটঘাট বেঁধে নামবেন।
শিশুকাল থেকেই নাচ শেখা হলেও বড় হয়ে হলেন অভিনেত্রী, তাও আবার অনিমেষ আইচের মতো জাদরেল পরিচালকের মাধ্যমে ঘটছে সিনেমায় অভিষেক। ভাবনা বড়ই হয়েছেন সাংস্কৃতিক আবহের মধ্যে। সেই সূত্রে শৈশব থেকে তিনিও গালে রঙ চড়িয়েছেন পর্দার জন্য। প্রাতিষ্ঠানিকভাবে নাচের ওপর শিক্ষার পাশপাশি গুরু-শিষ্য পরম্পরায় এখনও শিখছেন। নাচের দল নিয়ে ঘুরে এসেছেন যুক্তরাষ্ট্র থেকেও। এখন অবশ্য মূল ব্যস্ততা চলচ্চিত্রকে ঘিরে। আক্ষেপ আছে কিছুটা, তবু নাচের জন্য ভবিষ্যত আগ্রহ জমিয়েই রেখেছেন।
বিদ্যা সিনহা মিমকে এক কথায় বলা চলে নৃত্য পটিয়সী অভিনেত্রী। এই সময়ের হার্টথ্রব নায়িকা তিনি। নাচে এতোটাই সাবলীল যে, তার মুদ্রা দেখে দিপিকা পাড়ুকোনও মুগ্ধ । নাচের মাধ্যমেই শুরু করেন শিল্পচর্চা। এরপর সব হিসাব পাল্টে দেয় লাক্স সুপারস্টার খেতাব। এখন তিনি সমান তালে দাপিয়ে বেড়ান মঞ্চ, টিভি, সিনেমার জগত। আবার লেখালেখির প্রতিভাও প্রকাশ করেছেন। সম্প্রতি ‘পদ্ম পাতার জল’ সিনেমায় নর্তকীর ভূমিকায় বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন।
নাচের কারণে নতুন কুঁড়ি পুরস্কার, নাচের কারণেই ঢাকা আগমন - এমন আরো অনেক উল্লেখযোগ্য ঘটনা তার জীবনে ঘটেছে নাচের কারণে। এর মধ্যে আবার হয়েছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার। তবে নাচের মাধ্যমে শুরু হলেও সীমানা বাড়িয়ে হয়েছেন মডেল, অভিনেত্রী। টিভির নিয়মিত মুখ এখন চলচ্চিত্র পরিচালকদের কাছেও আদরনীয়া। তার অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’ সাফটা চুক্তির আওতায় প্রথম সিনেমা হিসেবে বাণিজ্যিকভাবে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে। প্রথম সিনেমা তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’-এর জন্য পেয়েছেন সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
রীতিমতো শাস্ত্রীয় নাচের তালিম নিয়েছেন দীর্ঘদিন। তবে তার পরিচিতি ছড়ায় অভিনয়ের মাধ্যমে। পরে অবশ্য অভিনয়, উপস্থাপনা, নাচ - সব খাতেই সমান তালে কাজ করেছেন এই শিল্পী। অভিনয় করছেন শৈশব থেকেই। মঞ্চে, টিভিতে, সিনেমায় তার অভিনয় প্রসংশিত। এক দশক আগে ‘ব্যাচেলর’ নমে একটি মাত্র সিনেমায় অভিনয় করেন। এদিকে উপস্থাপনায় নির্ভরযোগ্যতা তৈরি করেছেন। ইদানিং বিভিন্ন পণ্যের দূতিয়ালী করতে দেখা যায় তাকে।
‘জয়যাত্রা’, ‘লালুসালু’র মতো সাড়া জাগানো দুটি সিনেমায় অভিনয় এবং এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন চাঁদনি। তার শিল্পচর্চা শুরু হয়েছে এবং স্বীকৃতি এসেছে নাচের মাধ্যমে। নাচের জন্য দেশে-বিদেশ দাপিয়ে বেরিয়েছেন এক সময়। হঠাৎ করেই শুরু করলেন অভিনয়। এখন অবশ্য অনেকটাই কমিয়ে এনেছেন কাজের পরিধি।
নাচের মাধ্যমে বিনোদন জগতে পথ চলা শুরু হয় তার। দীর্ঘদিন টিভি অনুষ্ঠানে শিশুশিল্পী হিসেবে তার নাচ দেখেছে দর্শক। এরপর বিজ্ঞাপনে মুখ দেখালেন। পরে শুরু করে দিলেন পুরোদস্তুর অভিনয়। তবে অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিত নৃত্যচর্চা করেছেন এবং অভিনয় চর্চাকেও সীমিত রেখেছেন ছোট পর্দায়। নৃত্যের জুটি লিখন রায়ের সঙ্গে গড়েছেন নাচের স্কুল।
মডেলিং এবং নাচ এই দুই আলাদা শিল্প মাধ্যমকে মৌ পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। তার মা রাশা ইসলামকে বলা হয় বাংলাদেশে স্টিল অ্যাড মডেলিংয়ের পথিকৃত। সংস্কৃতিমনা পরিবারে বেড়ে উঠেছেন মৌ। প্রায় তিন দশক ধরে মডেলিংয়ে নিজের অনন্য জায়গা তৈরি করেছেন। মৌয়ের নাচের প্রতিভাও কম নয়। বিভিন্ন উৎসব, উপলক্ষে এখনও তার ঝলক দেখান। ধ্রুপদী, প্রচলিত সব ধরনের নাচেই তিনি সাবলীল। সেই সঙ্গে অভিনয়ও চলছে।
