২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজকাহিনী' হলো ‘বেগমজান'

শিগগিরই শুরু হচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘রাজকাহিনী’র হিন্দি সংস্করণের শুটিং। তবে এবারের পটভূমি বাংলাদেশ-ভারত সীমান্ত নয়, বরং পাঞ্জাবের কোলঘেষে ভারত-পাকিস্তানের সীমান্ত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 05:24 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

টাইমস অফ ইন্ডিয়াকে জানালেন প্রযোজক মুকেশ ভাট জানান এই অদল-বদলের সিদ্ধান্তটা তাদেরই। 

তিনি বলেন, " 'রাজকাহিনী'র গল্প আমরা এখন আরো বেশি দর্শককে জানাবো, তাই আমাদের পরিসরটিও বড় করতে হবে। পাঞ্জাবের সীমান্তে গড়ে উঠবে এর কাহিনি। গল্পটিকে আরো ‘জাতীয়’ করে তোলার উদ্দেশ্যেই কাজটি করা। এতে দেশভাগের অনেক বাস্তব ঘটনার সন্নিবেশ ঘটবে। ফলে পুরো সিনেমাতে অনেকটাই পরিবর্তন আসবে।"

‘রাজকাহিনী’তে বলা হয়েছে একটি পতিতালয়ের গল্প, যা ছিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তে অবস্থিত। বঙ্গভঙ্গের সময় এই পতিতাদের জীবনের উপর কি প্রভাব পড়ে, তাই উঠে এসেছে এই সিনেমায়।

এতে পতিতাদের প্রধান বেগমজানের ভূমিকায় ছিলেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। হিন্দি সংস্করণে এই চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছেন বলিউডি অভিনেত্রী বিদ্যা বালান, তবে এখনও ঠিক হয়নি বাকি কলাকুশলী।

হিন্দি ‘রাজকাহিনী’র মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে পা রাখবেন সৃজিত। এর চিত্রনাট্য লিখবেন ‘বাজরাঙ্গি ভাইজান’ খ্যাত কাওসার মুনের।

মুকেশ ভাট জানান, জুনের দিকে শুরু হবে সিনেমাটির শুটিং।