২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাভিনা ট্যান্ডনের মেয়ের বিয়ে

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 10:18 AM

Updated : 20 Aug 2022, 11:40 AM

হিন্দি সিনেমার এক সময়ের দাপুটে অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের ছোট মেয়ে ছায়া এবার সাত পাঁকে বাধা পড়তে চলেছেন।

২৯ বছর বয়সী ছায়ার বিয়ে হচ্ছে ভারতের গোয়াতে। নববধূকে বিয়ের মঞ্চে নিজেই নিয়ে যাবেন ৪১ বছর বয়সী রাভিনা।

১৯৯৫ সালে অবিবাহিত রাভিনা দুটি শিশুকে দত্তক নেন। তাদের মধ্যে একজন ছিলেন আট বছর বয়সী ছায়া। 

টুইটারে মেয়ের বিয়ের খবর দিয়ে নিজের আনন্দ ভাগ করে নেন রাভিনা। লেখেন “গোয়ায় আমার মেয়ের বিয়ের জন্য যাচ্ছি। সপ্তাহটা ধুম ধাম করে উৎসবের ভেতর দিয়েই যাবে।"

ছায়ার হবু জীবনসঙ্গী ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ায় হিন্দু-ক্যাথলিক রীতিতে বিয়ে হবে ছায়ার। এমনটাই জানিয়েছেন রাভিনার ঘনিষ্ট এক সূত্র।

দত্তক নেয়া সন্তানদ্বয়ের মধ্যে জেষ্ঠ্য পূজার বিয়ে হয় ২০১১ সালে। 

এছাড়াও স্বামী অনিল থাডানির সঙ্গে দুই সন্তান রয়েছে রাভিনার।