সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে যা বললেন ক্যাট
রানবির কাপুর ও ক্যাটরিনা কাইফ জুটি এ বছর বিয়ে করছেন - এমনটা ভেবে নিয়েছিলেন অনেকেই। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে তাদের সম্পর্ক ভাঙার খবর। আর এ নিয়ে সম্প্রতি প্রশ্নের মুখে পড়েন ক্যাটরিনা।
রানবিরের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে ফেলেছেন ক্যাট - ১৫ জানুয়ারি এমন খবরে মুখরিত ছিল মুম্বাই সিনেপাড়া। নিজের নতুন সিনেমা ‘ফিতুর’-এর প্রচারে ব্যস্ত ক্যাটরিনাকে এ বিষয়ে প্রশ্ন করেন এনডিটিভির এক সাংবাদিক। তখন বিষয়টি পুরোপুরি এড়িয়ে যান এই অভিনেত্রী।
একই দিনে সন্ধ্যায় এনডিটিভিকে ক্যাট বলেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা না বলাই ভালো। অনেক সময় ইচ্ছা করে নিজের মনের কথাগুলো খুলে বলতে। কিন্তু অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি, ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার চেয়ে কাজ নিয়ে কথা বলাই ভালো। আপনার কাজ যেন আপনার হয়ে কথা বলে, সেই চেষ্টাই করা উচিত। কারণ দিনশেষে আপনার কাজই হবে আপনার পরিচয়, কাজের মাধ্যমেই নিজের প্রাপ্য সম্মান পেতে চায় সবাই। এটাই করা উচিৎ।
নিজের ব্যক্তিগত জীবনের ব্যাপারে বরাবরই কঠোর গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেন ক্যাট। তবে এক মাস আগে জিকিউ ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে রানবিরের সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের শঙ্কার কথা প্রকাশ করেন তিনি। রানবিরের সম্পর্কের প্রতি আনুগত্যের অভাব, সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্টতা, রানবিরের বাবা-মায়ের সঙ্গে তার দূরত্ব - সব কিছুই উঠে আসে সেই সাক্ষাৎকারে।
২০০৯ সালে ‘আজাব প্রেম কি গাজাব কাহানি' সিনেমায় কাজ করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন ক্যাট-রানবির। ২০১৪ সাল থেকে এক ছাদের নিচে বসবাস করছিলেন তারা।
রানবিরের আগে ক্যাট প্রেম করেছেন অভিনেতা সালমান খানের সঙ্গে। এখনএ সালমান ও তার পরিবারের সঙ্গে ভীষণ ঘনিষ্ট ক্যাটরিনা। অনেকে বলছেন, রানবিরের সঙ্গে সম্পর্ক ভাঙার ক্ষেত্রে সালমানের পরামর্শ অনেকটাই প্রভাব রেখেছে।
