২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আংটি বদল করলেন দিভইয়াঙ্কা

ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাসের জনপ্রিয় ড্রামা সিরিয়াল ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’ খ্যাত অভিনেত্রী দিভইয়াঙ্কা ত্রিপাঠি অবশেষে খুঁজে পেলেন তার জীবনসঙ্গীকে। তিনি আর কেউ নন, ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’র আরেক তারকা ভিভেক দাহিয়া। পুলিশ কর্মকর্তা অভিষেক সিং-এর চরিত্রে সিরিয়ালে অভিনয় করছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 09:10 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

ঘরোয়া আয়োজনে ১৬ জানুয়ারি আংটি বদল করেন দুজন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভিভেক জানান, সম্ভবত এই বছরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দুজন। তাদের বাবা-মার ইচ্ছাতেই বিয়ের তারিখ ঠিক করা হবে।

ভিভেক এবং দিভইয়াঙ্কার পরিচয় খুব বেশি দিনের নয়। দুজনেরই এক অভিনেতা বন্ধু তাদের পরিচয় করিয়ে দেন। এরপর কাজ শেষে তারা দেখা করতে শুরু করেন এবং এক সময় বুঝতে পারেন তারা একে অন্যের সাহচর্য উপভোগ করেন আর তাদের মতের মিল রয়েছে।

ভিভেক এরই মধ্যে মডেল এবং অভিনেতা হিসেবে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। স্টার প্লাসের জনপ্রিয় ড্রামা সিরিয়াল ‘ভির কা আরদাস...ভিরা’তে রাজভির চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। অপরদিকে ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’র প্রধান নারী চরিত্র ইশিতা ভাল্লাকে পর্দায় ফুটিয়ে তোলা দিভইয়াঙ্কা দীর্ঘদিন ধরেই অভিনয় করছেন।