এক সিজনেই শেষ ‘হিরোজ রিবর্ন’
মার্কিন টিভি সিরিজ ‘হিরোজ’-এর সিকুয়াল ‘হিরোজ রিবর্ন’-এর নির্মাতারা ঘোষণা দিয়েছেন এক সিজনেই শেষ হয়ে যাচ্ছে এই মিনি সিরিজটি।
ক্যালিফোর্নিয়ায় টিভি ক্রিটিকস অ্যাসোসিয়েশনের একটি প্রেস ট্যুরে এই কথা জানান সিরিজটি প্রচারকারী মার্কিন নেটওয়ার্ক এনবিসির পরিচালক রবার্ট গ্রিনব্লাট।
তিনি বলেন,“ আমি যতদূর জানি আর নতুন কোনো হিরোর আবির্ভাব দেখা যাবে না এই সিরিজে।"
তের পর্বের এই মিনি সিরিজটির গত বছরের সেপ্টেম্বর থেকে এই বছর ১৪ জানুয়ারি পর্যন্ত ১২টি পর্ব প্রচারিত হয়েছে। পরের পর্ব প্রচারিত হবে জানুয়ারির ২১ তারিখে। ‘হিরোজ রিবর্ন’-এ আগের চার সিরিজের জিমি জেন লুইস, গ্রেগ গ্রানবার্গ, মাসি ওকাসহ বেশ কিছু তারকাকে দেখা গেছে। এছাড়াও নতুন চরিত্র মিকো অটোমো হিসেবে কিকি সুকেজেন, টমি ক্লার্ক হিসেবে রবি কে, গ্যাটলিন গ্রিন হিসেবে এমিলি ডুভালকে দেখা গেছে।
রহস্য এবং কল্পকাহিনিভিত্তিক টিভি সিরিজ ‘হিরোজ’ প্রচারিত হয় ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত। মোট চারটি সিজনের এই সিরিজ একাধিকবার গোল্ডেন গ্লোব এবং এমি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়। বিবতর্নের পথ ধরে সাধারণ মানুষদের অসীম ক্ষমতাধর হয়ে ওঠা এবং এই ক্ষমতার জোরে পৃথিবীকে আসন্ন বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার গল্প বলে এই সিরিজটি।
