২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ কোটি আয়ের পথে 'ওয়াজির'

চলতি বছর মুক্তি পাওয়া বলিউডের প্রথম বড় সিনেমা ‘ওয়াজির’ বক্স-অফিসে ভালোই নৈপুণ্য দেখিয়েছে মুক্তির প্রথম সপ্তাহে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 04:22 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

ভারতের বাজার থেকে এরই মধ্যে সিনেমাটি আয় করেছে ৩০ কোটি রুপি। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে এর আয় ১৪ কোটি ২২ লাখ রুপি।

সিনেমাটির নির্মাতারা একটি বিবৃতির মাধ্যমে জানান, ৩৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি প্রথম সপ্তাহ শেষেই মূলধন উঠিয়ে নিতে পেরেছে।

বিধু বিনোদ চোপড়া এবং রাজকুমার হিরানীর যৌথ প্রযোজনায় তৈরী অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিনেমার প্রধান আকর্ষণ অমিতাভ বচ্চন এবং ফারহান আখতার। সিনেমায় খলচরিত্রে দেখা যাবে নিল নিতিন মুকেশকে। এছাড়া ফারহানের বিপরীতে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি।

দু পা হারিয়ে হুইলচেয়ারে বন্দি এক প্রাক্তন দাবাড়ু এবং শোকার্ত এক পুলিশ কর্মকর্তাকে ঘিরে সিনেমাটির গল্প এগিয়েছে।