২৫ সপ্তাহে ২৫ কেজি ওজন কমাবেন আমির!
অভিনয়ের জন্য যে কোনো সীমা ছাড়াতে রাজি আমির খান। কিন্তু তাই বলে ২৫ সপ্তাহে ২৫ কেজি ওজন কমাবেন! কিভাবে?
নতুন সিনেমা 'দাঙ্গাল'- এর জন্য ২৫ কজি ওজন বাড়াতে হয় আমিরকে। সিনেমায় কুস্তিগীর মহাবীর ফোগাটের ভূমিকায় অভিনয় করছেন তাকে। চরিত্রের প্রয়োজনেই বিভিন্ন বয়সে চোখে পড়বে আমিরকে। ৫৫ বছর বয়সী ব্যক্তির ভূমিকায় যেমন দেখা যাবে তাকে, তেমনি এক যুবকের ভূমিকায়ও অবতীর্ণ হবেন পর্দায়।
যুবক সাজার জন্যই এবার ওজন কমাতে হবে আমিরকে। বর্তমানে ৯৫ কেজি ওজনের আমিরকে দেহ থেকে ঝেড়ে ফেলতে হবে বাড়তি ২৫ কেজি ওজন। ৬ মাসে ওজন বাড়ালেও, কমাতে হবে মাত্র ২৫ দিনে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এখন প্রত্যেকদিন সকালে এক ঘণ্টা করে ব্যায়াম করছেন আমির। আর খাচ্ছেন খুব হিসাব করে।
একজন চিকিৎসকের তত্ত্বাবধানে আগামী দিনগুলোতে কুস্তিগীরদের মতো করেই প্রশিক্ষণ নেবেন আমির। জানা যায়, দুই ঘণ্টা পরপর দিনে নয়বার খাবার খাবেন তিনি। তার খাবারে শর্করা এবং আমিষের সঠিক ভারসাম্যটা যাতে থাকে, সে বিষয়ে কড়া নজর রাখা হয়েছে।
ডিজনি ইন্ডিয়া এবং আমিরের নিজস্ব প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘দাঙ্গাল’, মুক্তি পাবে চলতি বছরের বড়দিনে।
