২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার খেতে হয়েছে কাঙ্গানাকে

গণমাধ্যমের সামনে কথা বলার সময় কখনোই রাখঢাক করেন না অভিনেত্রী কাঙ্গানা রানাওয়াত। সম্প্রতি সাংবাদিক বারখা দাতের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যেন বোমই ফাটালেন। জানালেন, ক্যারিয়ারের শুরুতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 06:52 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

কাঙ্গানা বলেন, "সময়টা খুব কঠিন এবং কষ্টদায়ক ছিল। আমাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। বিবরণ দেয়ার প্রয়োজন দেখছি না।"

যখন বারখা তাকে জিজ্ঞেস করেন নির্যাতনকারী মুম্বাই সিনেপাড়ার কেউ ছিলেন কি না, তিনি জবাব দেন, "নিজেকে বন্দি বলে মনে হতো। মনে হতো মানুষ আমাকে সাহায্য করবে। কিন্তু মুফতে কিছুই পাওয়া যায় না।"

কাঙ্গানা আরো বলেন, বলিউডের এক ব্যক্তি তার পরামর্শদাতা ও শুভাকাঙ্ক্ষী সেজে ফায়দা লোটার চেষ্টা করেছিলেন। 

"এই লোকটি যে কি না আবার বাবার বয়সী মে আমার মাথায় জোরে আঘাত করে। তখন আবার বয়স ১৭, আমার মাথা থেকে রক্ত ঝরতে শুরু করে। আমি আমার স্যান্ডেল খুলে তার মাথায় জোরে আঘাত করি আর তারও রক্ত ঝরতে থাকে। আমি ঐ লোকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করি।"

"তাকে কোনো শাস্তি দেয়া হয়নি। তাকে কেবল হুঁশিয়ার করা হয় এবং বলা হয় আমাকে অনুসরণ না করতে। আমার আগে কখনো এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।"