২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমি আলিয়ার চেয়ে অনেক ছোট!'

আলিয়া ভাটের বিপরীতে শাহরুখ খান একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর আলোচনার ঝড় উঠেছিল। নায়ক-নায়িকার বয়সের ব্যবধান যখন ২৭ বছর তখন আলোচনা তো হবেই। তবে শাহরুখের এ নিয়ে কোনো মাথা ব্যাথা আছে বলে মনে হয় না। সম্প্রতি তিনি বললেন, তিনি তো আলিয়ার চেয়ে অনেক বেশি তরুণ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 07:39 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

ক্যাচ নিউজ বলছে, ‘ইংলিশ-ভিংলিশ’ খ্যাত গৌরি শিন্ডের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির নাম নির্ধারিত হয়েছে সম্প্রতি। 'ওয়াক অ্যান্ড টক' নামের সিনেমাটিতে কিং খান দেখা যাবে অন্যরকম অবতারে। 

শাহরুখ জানালেন, "আমার নারীদের সঙ্গে কাজ করতে ভালো লাগে, সেজন্যই আমি গৌরি শিন্ডের সিনেমায় আলিয়া ভাটের বিপরীতে কাজ করছি। এটা আর দশটা প্রেমকাহিনির মতো বা এর নায়ক আর দশটা নায়কের মতো নয় কিন্তু গৌরির নির্মাণকৌশল বেশ মজার।"

একটি ক্যালেন্ডারের প্রচার অনুষ্ঠানে শাহরুখকে জিজ্ঞেস করা হয়, 'চিনি কাম' এর মতো অসম প্রেমই এই সিনেমার বিষয়বস্তু কি না। উত্তরে স্বভাবসুলভ ভঙ্গিতে শাহরুখ বলেন, “ কিন্তু আমি আলিয়ার চেয়ে অনেক তরুণ।" 

এদিকে ৫০ বছর বয়সী শাহরুখের সঙ্গে অভিনয় করা নিয়ে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ২২ বছর বয়সী ‘হাইওয়ে’ তারকা আলিয়া ভাট।