ধর্ষণ পাল্টে দেয় গাগার জীবন
মার্কিন পপ তারকা লেডি গাগা তার অদ্ভূত পোশাক, জীবনাচরন আর সাহসী গীতির কারণে বরাবরই আলোচনায় এসেছেন। সম্প্রতি আলোচনায় এলেন নিজের জীবনের এক অজানা অধ্যায়ের ব্যাপারে মুখ খুলে। আত্মবিশ্বাসী হয়ে ওঠার প্রেরণা যোগানো এই নারী শিল্পী জানালেন ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি আর এই ঘটনাটি তার জীবন পুরোপুরি পাল্টে দেয়।
গাগা বলেন, “এটা এমন একটা ঘটনা যা আমাকে চিরকালের জন্য বদলে দিয়েছে। আমি সবকিছুকে প্রশ্ন করেছি যে, আমি কি করেছিলাম যে আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হলো। আমি নিজে নিজে ভাবতাম, 'আমি কি এমন কোনো ভুল করেছিলাম যা এই বিপদ ডেকে এনেছে? কি করেছিলাম আমি?'"
নিজের 'টিল ইট হ্যাপেনস টু ইউ’ গানটি তিনি লিখেছেন এই পুরো ঘটনার আলোকে। বললেন, “এই গান তাদের উদ্দেশ্যে যারা আমাকে স্বান্ত্বনা দিতে চায় - আমি তাদের বলছি যে তারা তা পারবেন না”
তিনি আরো বলেন, “আমি বিরক্ত হয়ে যাচ্ছি আমার জীবনের বিভিন্ন মানুষের ওপর, যারা আমাকে বলছেন সব ঠিক হয়ে যাবে। কারণ তারা বুঝতে পারছেন না যে আমি এখনো কত যন্ত্রণাবোধ করি।"
