২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে যে কারণে স্বচ্ছন্দ আদিত্য

নতুন বছরে ক্যাটরিনা কাইফ পর্দায় হাজির হচ্ছেন তার আলোচিত সিনেমা 'ফিতুর' নিয়ে। ব্রিটিশ সাহিত্যিক চার্লস ডিকেন্সের ধ্রুপদী উপন্যাস 'গ্রেট এক্সপেকটেশন্স'-এর হিন্দি সংস্করণে ক্যাটরিনার বিপরীতে দেখা যাবে আদিত্য রয় কাপুরকে। কদিন আগেই শোনা যাচ্ছি সিনেমার জন্য কিছু অন্তরঙ্গ দৃশ্য পুনরায় ধারণ করতে চাওয়ায় বেশ চটেছেন ক্যাট। আদিত্যর কিন্তু তাতে কোনো আপত্তি ছিল না।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 07:58 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

কাশ্মিরে চলমান রাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে নুর এবং ফিরদাউসের প্রেমকাহিনি নিয়ে এগিয়েছে 'ফিতুর'-এর গল্প। চিত্রকর নুর নিজামীর সঙ্গে রক্তকেশী ফিরদাউসের। তাদের সম্পর্কে বাধা হয়ে দাড়ায় রাজনৈতিক পরিস্থিতি আর রহস্যময়ী বেগম, যাকে পর্দায় রূপ দিয়েছেন টাবু।

ক্যাট-আদিত্যর রসায়নের ঝলক চোখে পড়েছে সদ্য মুক্তি পাওয়া প্রায় তিন মিনিটের ট্রেইলারে। আদিত্য নিজেই স্বীকার করলেন, ক্যাটরিনার প্রতি স্বাভাবিকভাবেই তীব্র আকর্ষণ বোধ করেন তিনি।

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য কেমন প্রস্তুতি নিতে হয়েছে এমন প্রশ্নের জবাবে আদিত্য বলেন "আপনার সামনে যখন ক্যাটরিনা কাইফ এসে দাড়াবেন তখন অনুভূতির তীব্রতার কোনো ঘাটতি হবে না। ক্যাটরিনা থাকলে আকর্ষণ আমার জন্য স্বাভাবিক।

'আশিকি টু' তারকা আদিত্য রয় কাপুরের সঙ্গে ক্যাটরিনার এটাই প্রথম সিনেমা। সিনেমাটি মুক্তি পাবে ১২ জানুয়ারি।