২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিপলস চয়েসে বিজয়ী যারা

পিপলস চয়েস অ্যাওয়ার্ডসের ৪২তম আসরে সবচেয়ে জনপ্রিয় সিনেমার খেতাবটি জিতেছে 'ফিউরিয়াস সেভেন'। আর মার্কিন জনগণের পছন্দে সেরা টিভি শো নির্বাচিত হয়েছে 'দ্য বিগ ব্যাং থিওরি'।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 07:21 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

জনপ্রিয় সিনেমা ছাড়াও সেরা অ্যাকশনধর্মী সিনেমার পুরস্কারও জিতেছে 'ফিউরিয়াস সেভেন'।চ্যানিং ট্যাটাম এবং স্যান্ড্রা বুলক যথাক্রমে জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী নির্বাচিত হয়েছেন।

ড্রামা বিভাগে সবচেয়ে জনপ্রিয় সিনেমা নির্বাচিত হয়েছে রিডলি স্কট পরিচালিত 'দ্য মার্শান'। আর ‘মিনিয়নস' পেয়েছে সেরা পারিবারিক সিনেমার খেতাব। 

জনপ্রিয় ড্রামা অভিনেতার পুরস্কার গেছে জনি ডেপের ঝুলিতে, ‘ব্ল্যাক ম্যাস’- এর জন্য। আর ‘ফিফটি শেডস গ্রে’তে অভিনয় করে ড্রামা বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন ডাকোটা জনসন।

বরাবরের মতো এবারও পুরস্কার নিয়ে ঘরে ফিরেছে টিভি সিরিজ ‘হোমল্যান্ড’, জনপ্রিয় প্রাইমটাইম সিরিজের খেতাব জিতেছে সিরিজটি।    

এদিকে প্রথমবারের মত মার্কিন কোনো টিভি সিরিজে অভিনয় করেই বাজিমাত করেছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, জিতে নিয়েছেন নতুন টিভি সিরিজে জনপ্রিয় অভিনেত্রীর পুরস্কারটি।

অ্যানিমেটেড টিভি শোর বিভাগে সেরার খেতাব গেছে ‘দ্য সিম্পসনস’-এর কাছে। অনলাইন স্ট্রিমিং করে দেখা প্রিয় টিভি শো হয়েছে ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ আর সেরা নেটওয়ার্ক টিভি ড্রামা নির্বাচিত হয়েছে ‘গ্রেস অ্যানাটমি’। নতুন টিভি ড্রামা হিসেবে ‘সুপার গার্ল’ জিতেছে একটি অ্যাওয়ার্ড। 

দুর্দান্ত এক রেকর্ড নিজের করে নিয়েছেন উপস্থাপিকা এলেন ডিজেনারেস। এবারের দুটি  পিপলস চয়েস অ্যাওয়ার্ড যুক্ত করার পর ৫৭ বছর বয়সী এই তারকার ঝুলিতে মোট অ্যাওয়ার্ডের সংখ্যা দাড়ালো ১৭টি। 

পুরনো খবর:

মার্কিন মঞ্চে ইতিহাস গড়লেন প্রিয়াঙ্কা