২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হিরো ৪২০’-এ আবেদনময়ী ফারিয়া

ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্রে দর্শক তাকে দেখেছে লাস্যময়ী প্রেমিকা হিসেবে। এবার আবেদনময়ী এক চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 05:18 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘হিরো ৪২০’-এ নতুন চমক নিয়ে পর্দায় ধরা দিবেন ফারিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার ট্রেইলার।

যৌথ প্রযোজনার এই সিনেমায় তার সঙ্গে দেখা গেছে পশ্চিমবঙ্গের অভিনেতা ওম এবং রিয়া সেনকে। তবে আবেদনময়তার খেলায় নজর কেড়েছেন ফারিয়াই।

টিজার ইঙ্গিত দিচ্ছে, এবার ফারিয়াকে অনেকটা খোলামেলা রূপে দেখবে দর্শক। এমনকি এতে নায়ককে চুমু খেতেও দেখা যায় তাকে।

‘হিরো ৪২০’ পরিচালনা করেছেন সৈকত নাসির। সিনেমাটি মুক্তি পাবে ভালোবাসা দিবসে।