পর্ন নির্মাণের দায়ে গ্রেফতার 'গ্লি' তারকা
অপ্রাপ্তবয়স্কদের নিয়ে পর্নগ্রাফিক চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত থাকার অপরাধে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ 'গ্লি' তারকা মার্ক স্যালিংকে। গ্রেফতারের পর তাকে লস এঞ্জেলসের ডাউনটাউন কারাগারে রাখা হয়েছে।
এলএপিডির শিশুদের প্রতি সাইবার অপরাধ বিভাগের অধীন টাস্ক ফোর্স স্যালিং এর বাড়ি সানল্যান্ড ক্যালিফে একটি তল্লাশি অভিযান চালায়। টিএমজি বলছে, স্যালিং এর কম্পিউটারে পাওয়া যায় শিশু পর্নের সঙ্গে সম্পর্কযুক্ত শ' খানেক ছবি।
টিভি তারকা স্যালিং এর গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছেন লস এঞ্জেলস কারাগারের তথ্যবিষয়ক কর্মকর্তা। যদিও এ বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগেও অবশ্য আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে ৩৩ বছর বয়সী এই টিভি তারকাকে। অবৈধ যৌন আচরণের দায়ে ২০১৩ সালে তার প্রেমিকা রোক্স্যান গর্জেলা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। মামলাটি দু বছর চলার পর এ বছরে এসে নিষ্পত্তি হয়। ক্ষতিপূরণ হিসেবে রোক্স্যানকে প্রায় ২৭ লাখ মার্কিন ডলার দিতে হয় স্যালিংকে।
এক সময়ের সঙ্গীত শিল্পী থেকে ফুটবল খেলোয়াড় হয়ে যাওয়া স্যালিং পর্দায় জনপ্রিয়তা পান 'গ্লি' সিরিজে নোয়াহ পাক পাকারম্যান চরিত্রে অভিনয় করে। সিরিজটির সমাপনী পর্বেও গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যে অভিনয় করেন এই অভিনেতা।
