জন্মদিনের উৎসবে সালমানের পাশে লুলিয়া
৫০তম জন্মদিনের উৎসব উদযাপনে সালমান খানের পাশে ছিলেণ রোমানিয়ান মডেল ও টিভি ব্যক্তিত্ব লুলিয়া ভ্যান্টুর।
পরিবারের সদস্য এবং অন্য তারকারা ছাড়াও জন্মদিবসের প্রথম প্রহরে সালমানের সঙ্গেই ছিলেন সালমানের কথিত প্রেমিকা লুলিয়া। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে অনুষ্ঠানের বেশিরভাগ সময় সালমানকে লুলিয়ার সঙ্গেই দেখা গেছে।
ঘড়ির কাটা রাত বারোটা বাজার আভাস দিতেই শুরু হয় সালমানের জন্মদিন উদযাপন। নিজ হাতে কেক কেটে উপস্থিত অতিথিদের খাওয়ান সালমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাম কাপুর, কাঙ্গানা রানাওয়াত, মাল্লিকা শিরাওয়াত, হারশালি মালহোত্রা, জ্যাকুলিন ফার্নান্দেজ, রাভিনা ট্যান্ডন, অনিল কাপুর, সোনাকশি সিনহা, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি সুজা, জেরিন খান, রাজকুমার হিরানি, ডেভিড ধাওয়ানসহ অনেকেই। তবে দেখা মেলেনি শাহরুখ ও আমিরের। সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকেও দেখা যায়নি।
এদিকে লুলিয়া ভ্যান্টুরের সঙ্গে সালমানের সম্পর্ক পরিণতি পাচ্ছে কি না, তা নিয়েও গুঞ্জন চলছে। সালমানের বোন অর্পিতা খানের বিয়ের সময় শোনা গিয়েছিল, বাগদানের কাজটা সেরেই ফেলেছেন সালমান। আর বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন পরবর্তী বছর। তবে, দুই পরিবারের পক্ষ থেকে এখনো জানানো হয়নি কিছু।
