২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাকশি এখন গায়িকা

বড়দিনে ভক্তদের জন্য এক দারুণ উপহার নিয়ে হাজির হলেন বলিউড তারকা সোনাকশি সিনহা। অভিনেত্রী হিসেবে দর্শকের মন তো কেড়েছেনই, এবার তিনি তার ভক্তদের মুগ্ধ করতে এলেন তার প্রথম সিঙ্গেল নিয়ে। 'আজ মুড ইশকহলিক হ্যায়' নামের গানটি মুক্তি পেয়েছে ২৩ ডিসেম্বর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 02:17 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

র‍্যাপ ধাঁচের এই গানটিতে স্বাধীনচেতা এক নারীর বেশে দেখা গেছে ২৮ বছর বয়সী সোনাকশি। বাহানা করে এড়িয়ে যাওয়া বন্ধুকে যে রীতিমতো অপহরণ করে তুলে নেয়া গাড়িতে তারপর ঘুরে বেড়ায় রাস্তায়।

অভিনয় আর নাচে পারদর্শী হলেও নিজের গানের প্রতিভার প্রকাশটা এবারই প্রথম ঘটালেন শত্রুঘ্ন সিনহা তনয়া। সে দিক থেকে সফলও বলা চলে তাকে। ইউটিউবে প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই মিউজিক ভিডিওটি দেখেছেন প্রায় তিন লাখ দর্শক।

টি সিরিজের প্রযোজনায় গানটিতে সুর দিয়েছেন 'বেবি ডল' খ্যাত মিট ব্রোস অঞ্জন। পুরো মিউজিক ভিডিওটির দৃশ্যায়ন করা হয়েছে ভারতের গোয়ায়।

মিউজিক ভিডিও নিয়ে সোনাকশি বলেন, "এই গানের জন্য ভবঘুরের বেশই আমি ধারণ করতে চেয়েছিলাম। আর হিপ্পি আমেজের জন্য ভারতের গোয়াই সবচেয়ে ভালো।"

এর আগে প্রিয়াঙ্কা চোপড়া অ্যালবাম প্রকাশ করে আন্তজর্াতিক খ্যাতি অর্জন করেছেন। দেখা যাক সোনাকশিকে কতোটা গ্রহণ করেন শ্রোতারা।