‘জুরাসিক ওয়ার্ল্ড’কে হারালো ‘স্টার ওয়ার্স’
প্রত্যাশার চেয়েও ঢের বেশি আয় করছে ‘স্টার ওয়ার্স’ সপ্তম সিনেমা ‘দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স’। ‘জুরাসিক ওয়ার্ল্ড’কে সরিয়ে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ডটি নিজেদের দখলে নিয়েছে ‘দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স’।
১৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর শুধু যুক্তরাষ্ট্র থেকেই সিনেমাটির আয় ২৪ কোটি ৮০ আয় ছাড়িয়েছে ৫২ কোটি ৯০ লাখ ডলার। সোমবার এক বিবৃতিতে রেকর্ড গড়ার ব্যাপারটি নিশ্চিত করে সিনেমাটির প্রযোজনা সংস্থা ডিজনি। ২৯ মে মুক্তি পাওয়ার পর ‘জুরাসিক ওয়ার্ল্ড'-এর প্রথম তিন দিনের আয় ছিল ৫২ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার।
অবশ্য আন্তর্জাতিক বাজারে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওইকেন্স’-এর আয়ের হিসাব এখনও বাকি রয়েছে। কারণ ভারত, গ্রীস এবং চীনে সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী বছর।
এই স্বীকৃতি অবশ্য জুরাসিক ওয়ার্ল্ডের নির্মাতারা পেয়েছিল মার্ভেল স্টুডিওজের কাছেও, যখন ‘দ্য অ্যাভেঞ্জার্স’- এর রেকর্ড ভেঙ্গে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ জিতেছিল সর্বোচ্চ উদ্বোধনী আয়কারী সিনেমার খেতাব।
