২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যখন শাহরুখের জীবন বাঁচালেন কাজল 

সারা বছর ভক্তদের অপেক্ষায় রেখে বছর শেষে ‘দিলওয়ালে’ নিয়ে পর্দায় ফিরলেন সুপারস্টার শাহরুখ খান। বক্স-অফিসে বাজিমাত করা সিনেমাটি সম্পর্কে জেনে নিন কিছু কথা। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 04:23 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

১. পরিচালক রোহিত শেঠির বিরুদ্ধে অনুকরণের অভিযোগ নতুন নয়। শুটিংয়ের সময় শোনা যাচ্ছিল, ‘দিলওয়ালে’র গল্প অনেকটা অনুপ্রাণিত হয়েছে অমিতাভ বচ্চন-রজনিকান্ত-গোবিন্দ অভিনীত ‘হাম’ এবং কিশোর কুমারের ‘চালতি কা নাম গাড়ি’ থেকে। কিন্তু এখন বলা হচ্ছে, এর মধ্যে ‘কাসমে ওয়াদে' সিনেমার ছোঁয়াও পেয়েছেন দর্শক।

২. শাহরুখ-কাজলের উপর চিত্রায়িত গান ‘গেরুয়া’কে বলা হয়েছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল গান। আইসল্যান্ডে চিত্রায়িত গানটির নৃত্য নির্দেশনা দিয়েছেন ফারাহ খান।

৩. রোহিতের সিনেমায় অ্যাকশন দৃশ্য থাকবে না, তা কি হয়? রোমান্টিক ঘরানার ‘দিলওয়ালে’ও ছিল মারামারির দৃশ্যে ভরপুর। বুলগেরিয়া এবং দক্ষিণ আফ্রিকায় শুটিংয়ের সময় এসব দৃশ্যে কাজ করেছেন সেখানকার মেধাবী কলাকুশলীরা।

৪. এই সিনেমায় কাজ করা স্টান্টম্যানদের উৎসর্গ করে একটি বিশেষ ভিডিও নির্মাণ করেন রোহিত, যা অনলাইনে প্রকাশিত হয়।

৫. ‘দিলওয়ালে’র শুটিংয়ের সময় বুলগেরিয়ায় নিজের সিনেমা ‘শিভে’র লোকেশন নির্বাচনে গিয়েছিলেন কাজলের স্বামী অজয় দেবগন। শুটিংয়ের ফাঁকে একদিন অজয়ের সঙ্গে নৈশভোজ সারতে দেখা যায় শাহরুখকে। এক টেবিলে মুখোমুখি দুই মহারথীর একটি ছবি প্রকাশ করেছিল বোম্বে টাইমস।

৬. সিনেমাতে শাহরুখের চরিত্র অনেকটাই প্রভাবিত তার ভ্যানিটি ভ্যান নির্মাতার জীবন থেকে। 

‘দিলওয়ালে' সিনেমায় দীর্ঘ ১২ বছর পর একসঙ্গে অভিনয় করেছেন বিনোদ খান্না এবং কবির বেদি। 

৮.  ‘দিলওয়ালে’র মাধ্যমে দ্বিতীয়বারের মতো পরিচালক সঞ্জয় লিলা বানসালির সঙ্গে বক্স-অফিসে সংঘাত হলো শাহরুখ খানের। এর আগে ২০০৭ সালে একই দিনে মুক্তি পায় শাহরুখের ‘ওম শান্তি ওম’ এবং বানসালির ‘সাওয়ারিয়া’।

 কাজলের স্বামী অজয় দেবগনের সঙ্গে অনেক সিনেমাতেই কাজ করেছেন রোহিত। কিন্তু অজয়ের স্ত্রী কাজলের সঙ্গে এই প্রথম কাজ করলেন তিনি।

১০. ভারুন ধাওয়ানের চরিত্রটি মূলত লেখা হয়েছিল তুষার কাপুরকে ভেবে। কিন্তু এই চরিত্রের জন্য আরো অল্প বয়স্ক কাউকে খুঁজছিলেন রোহিত, তাই শেষমেশ ভারুনের হাতে চলে যায় চরিত্রটি।

১১. ‘গেরুয়া’ গানটির শুটিং করতে গিয়ে নিজের জীবন খোয়াতে বসেছিলেন শাহরুখ। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গানটির চিত্রায়নের সময় পা পিছলে ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। শেষ মুহূর্তে কাজল তাকে ধরে ফেলেন।