'বাজরাঙ্গি' সালমানের কাছে 'দিলওয়ালে' শাহরুখের হার
শাহরুখ খান-কাজল জুটির ‘দিলওয়ালে’ ব্লকবাস্টার হিট হবে - এ ভবিষ্যদ্বানী করেন খোদ সালমান খান। সিনেমার প্রথম দুদিনের আয় বলছে, তার কথা সত্যি হয়েছে। তবে 'বাজরাঙ্গি ভাইজান' ও 'প্রেম রাতান ধান পায়ো'কে ছাড়াতে পারেনি সিনেমাটি।
অ্যাকশন-কমেডি নির্মাণের জন্য পরিচিত রোহিত শেঠি পাঁচ বছর পর পর্দায় এনেছেন শাহরুখ-কাজল জুটিকে। সিনেমায় আরো আছেন এ প্রজন্মের তারকা ভারুন ধাওয়ান ও ক্রিতি শ্যাননও। তবে সিনেমাটির সাফল্যে হুমকি হয়ে দাড়িয়েছে সঞ্জয় লিলা বানসালির ঐতিহাসিক প্রেমকাহিনি ‘বাজিরাও মাস্তানি’। রানভির সিং-দিপিকা-পাড়ুকোন-প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছে একই দিনে।
এদিকে ‘বাজিরাও মাস্তানি’ প্রথম দিনে আয় করেছে ১২ কোটি রুপি। বলিউড বিশেষজ্ঞদের মতে ‘দিলওয়ালে’র চেয়ে তুলনামূলকভাবে প্রথম দিকে দর্শকপ্রিয়তা পেলেও ‘বাজিরাও মাস্তানি’ ধীরে ধীরে বড় আয়ের দিকে এগিয়ে যাবে।
