‘স্টার ওয়ার্স’-এর অন্ত বলায় মার খেয়ে হাসপাতালে
‘স্টার ওয়ার্স’-এর শেষটা বলে দিয়ে দর্শকদের আনন্দ তো মাটি করেছেনই, নিজের জন্যও ঘোর বিপদ ডেকে এসেছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার মার্কিন এক থিয়েটারে ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েইকেন্স’- এর উদ্বোধনী প্রদর্শনীতে প্রায় ১০০ দর্শকের সামনে সিনেমাটির সমাপ্তি বলে দেয়ায় এক দর্শকের ঠাঁই হয়েছে হাসপাতালের জরুরি বিভাগে।
শুক্রবার রেইমন্ড চ্যাটফিল্ড নামের এক ব্যক্তি সিনেমা শেষে পরবর্তী শো এর জন্য অপেক্ষমান দর্শকদের সামনে সিনেমার ক্লাইম্যাক্স বলে দেন। ক্ষুব্ধ জনতা এরপর তাকে বেদম পেটায়।
একজন প্রত্যক্ষদর্শীর মতে, “আমি সন্ধ্যার শো দেখার জন্য অপেক্ষা করছিলাম। তারপর এক কিশোর এলো লাইনটি পেরিয়ে, সে সিনেমার সমাপ্তিটি বলতে বলতে জোরে জোরে হাসছিল। সে আমাদের সবার জন্য সিনেমার আনন্দ নষ্ট করেছে।”
‘স্টার ওয়ার্স’-এর তিন ভক্ত এতে এতই রেগে যান যে, তারা বেধড়ক পেটান করেছেন রেইমন্ড নামের এই কিশোরকে।
এক প্রত্যক্ষদর্শীর মতে, “মাত্র ১৫ সেকেন্ড, তিনজন ব্যক্তির আঘাতে তারপর সে মাটিতে। প্রথমে দর্শকরাও আক্রমণকারীদের সমর্থন জানাচ্ছিল, যা ঘটনাটির মোড় বাজে দিকে ঘুরিয়ে দেয়। পাঁচ মিনিট ধরে তারা ক্রমাগত কিশোরটির পেটে ঘুষি এবং লাথি দিয়েছে।”
রেইমন্ডকে পরে ক্যালিফোর্নিয়া বেকারস্ফিল্ড সিটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেয়া হয় চিকিৎসার জন্য। এদিকে পুলিশ কাউকে গ্রেফতার করেনি, কারণ ঘটনাটি পুলিশ কর্মকর্তার কাছে ‘ন্যায়সঙ্গত’ মনে হয়েছে।
