২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বেশি পারিশ‍্রমিক চান, চেয়ে নিন'

বলিউডে নায়কদের সঙ্গে নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য আলোচনা চলছে অনেকদিন ধরেই। অবশেষে এই প্রসঙ্গে নিজের মত দিলেন অভিনেত্রী সানি লিওনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 03:28 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, "বিনোদন শিল্পে যারা কাজ করেন, তাদের প্রত্যেকের তারা যা করতে চান তা করার ক্ষমতা রয়েছে। যদি আপনার বেশি পারিশ্রমিক দরকার হয়, তাহলে চেয়ে নিন। যদি আপনি চেয়ে বসেন, খুব বেশি হলে কি হবে? নির্মাতারা মানা করে দেবেন। তারপর আপনি আবার এগিয়ে যাবেন।"

সানি আরো বলেন, "পারিশ্রমিকে সমতার কথা যদি বলে, এই দুনিয়ায় কাক কাকের মাংস খায়, কাজেই আপনাকে লড়াই করতে হবে। আপনি যদি কিছু চান, তা আদায় করে নেবেন এবং তারপর প্রমাণ করবেন যে আপনি সে রকম অর্থ পাওয়ার যোগ্য। আপনাকে অন্যের সমপরিমাণ অর্থ দেয়া হচ্ছে এ বিষয়টা কি খারাপ? অবশ্যই। কিন্তু এর মানে হচ্ছে আপনাকে আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে। অন্যদের কথা বলতে পারবো না, তবে আমি বিষয়টা এভাবেই দেখি।"