'নিরজা'য় দুর্দান্ত সোনাম
একটি ২৩ বছরের মেয়ে, যে নিজের প্রাণ দিয়ে বাঁচিয়েছিল শত শত মানুষকে। সাধারণ এক বিমানবালা ঢাল হয়ে জঙ্গিদের অস্ত্রের মুখ থেকে রক্ষা করে যাত্রীদেরকে। সেই নিরজা ভানোতের গল্প এবার আসছে বড় পর্দায়। সম্প্রতি প্রকাশিত ট্রেইলারে নিরজার ভূমিকায় দেখা গেল সোনাম কাপুরকে।
১৯৮৬ সালে পাকিস্তানের করাচিতে থেকে নিউ ইয়র্কগামী প্যানঅ্যাম এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের শিকার
হয়। বিমানের উচ্চপদস্থ কর্মী নিরজার কাছে খবর পাওয়ার থেকে বিমান ছেড়ে পালন পাইলট, কো-পাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার। নিরজা পালাননি। বিমানের মার্কিন যাত্রীদের পাসপোর্ট লুকিয়ে ফেলেন অন্য বিমান কর্মীদের সহায়তায়। এক পযর্ায়ে জঙ্গিরা এলোপাতাড়ি গুলি বর্ষণ আর বিস্ফোরণ ঘটালে বিমানের পেছনের দরজা খুলে যাত্রীদের নামিয়ে দিতে থাকেন। অবশেষে তিনটি শিশুকে আড়াল করতে গিয়ে নিজে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সেই সাহসী নিরজা পর্দায় রূপদানের দায়িত্ব বর্তেছে সোনাম কাপুরের ওপর। বলা হচ্ছে সিনেমাটি সোনামের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হতে চলেছে।
ট্রেইলারটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া জাগিয়েছে অনলাইনে। বলিউডপ্রেমীরা বলছেন, সোনামের ক্যারিয়ারের সেরা সিনেমা হবে এটি।
ভারতের ইতিহাসে বীরত্বের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ বেসামরিক পদক অশোক চক্র পাওয়া সর্বকনিষ্ঠ নাগরিক নিরজা অসংখ্য মানুষের কাছে সাহসিকতার প্রতীক।২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
