২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়ার্জনেগারের জায়গা নিলেন আকশায়

শোনা যাচ্ছিল ভারতীয় সিনেমায় অভিষেক ঘটতে চলেছে মার্কিন অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের। দক্ষিণের মহাতারকা রজনিকান্ত তার ‘রোবট টু’ সিনেমায় মুখোমুখি হবেন টার্মিনেটরের। কিন্তু এখন জানা গেলে, শোয়ার্জনেগার নয় ‘খিলাড়ি’ আকশায় ‍কুমারই হতে চলেছেন সিনেমাটির খলনায়ক।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 05:11 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

‘এন্থিরান টু’ বা ‘রোবট টু’র মাধ্যমেই প্রথমবারের মতো তামিল সিনেমায় অভিনয় করছেন আকশায়, তাও আবার খল চরিত্রে।

‘রোবট’ সিনেমায় নায়িকা হিসেবে ঐশ্বরিয়া রাই বচ্চন পর্দা মাতিয়েছিলেন। এবার তার জুতোয় পা গলাবেন ‘আই’-এর নায়িকা এমি জ্যাকসন। গতবারের মতো এবারও সঙ্গীত পরিচালনার দায়িত্ব বর্তেছে এ আর রহমানের ওপর। আগামী বছর মুক্তি পাচ্ছে সিনেমাটি।