২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সানি লিওনি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 01:39 PM

Updated : 22 Aug 2022, 02:16 PM

মুম্বাই সিনেপাড়ায় জোর গুঞ্জন, পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন ইন্দো কানাডীয় অভিনেত্রী সানি লিওনি এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।

এই গুজবে কান না দিয়ে কোনো উপায় নেই। কারণ সানি লিওনির শাশুড়ি নাকি অনেকদিন ধরেই নাতি বা নাতনির মুখ দেখতে চাচ্ছেন। শাশুড়ির এই ইচ্ছা পূরণ করতে এবার নাকি মাঠে নেমেছেন সাবেক এই পর্ন তারকা।

সম্প্রতি ডিএনএ পত্রিকাকে সানি বলেন, "আমি এবং ড্যানিয়েল দুজনেই একটি সন্তান চাচ্ছি। এখন শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি আমরা। গত সপ্তাহে আমার শাশুড়ি আক্ষেপ করছিলেন। তার মতে, আমরা সন্তান নিতে অনেক দেরি করছি।"

২০১৩ সালে একবার টাইমস অফ ইন্ডিয়াকে সানি বলেছিলেন, অনেকদিন ধরেই বাবা হতে চাচ্ছেন তার স্বামী ড্যানিয়েল। কিন্তু তিনিই সময় নিচ্ছেন।

বলিউডে পা রাখার এক বছর আগে, ২০১১ সালে প্রেম করে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি। তার স্বামী ড্যানিয়েল একজন সঙ্গীতশিল্পী এবং সাবেক পর্ন অভিনেতা।