সুস্মিতা-ঐশ্বরিয়া এক ফ্রেমে: 'প্রতিদ্বন্দ্বিতা নেই'
সালটা ১৯৯৪। আন্তজর্াতিক সৌন্দযর্ প্রতিযোগিতার সবচেয়ে বড় দুই আসর মাত করলেন ভারতীয় দুই সুন্দরী। বিশ্বসুন্দরীর মুকুট মাথায় তুললেন ঐশ্বরিয়া রাই আর সুস্মিতা সেন জয় করলেন ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব। আর সেই থেকেই শুরু হলো এই দুই সুন্দরীর প্রতিদ্বন্দ্বিতা।
কখোনোই একই ফ্রেমে ধরা যায়নি তাদের। এত বছর পর অবশেষে তারা ধরা দিলেন। সম্প্রতি একটি পাটর্িতে একসঙ্গে ছবি তোলেন সুশ-অ্যাশ।
ছবিটি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে সুস্মিতা লেখেন, "দুই দশকের রূপকথার গল্প, আমরা দুজন সবটুকুই উপভোগ করছি!! সৌন্দর্যের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, আছে শুধু মুগ্ধতা।"
৪২ বছর বয়সী ঐশ্বরিয়া রাই বচ্চনকে সবশেষ দেখা গিয়েছে 'জাযবা' সিনেমায়। এখন তিনি ব্যস্ত কারান জোহার পরিচালিত 'অ্যায় দিল হ্যায় মুশকিল' সিনেমার কাজে। এদিকে ৪০ বছর বয়সী সুস্মিতাকে শেষ দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'নির্বাক' সিনেমায়।
