আবারও নায়কদের সঙ্গে অ্যাশের পাল্লা
দীর্ঘদিন পর সিনেমায় ফিরেই নায়কদের সঙ্গে পাল্লা দিচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। অ্যাকশনধর্মী চরিত্রে সেরা অভিনয় শিল্পীর পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মারদাঙ্গা সব অ্যাকশন হিরোদের পাশাপাশি।
আগামী বছর অ্যাওয়ার্ড মৌসুমের শুরুটা হবে বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডের মাধ্যমে। আরে এই আসরে অ্যাকশনধর্মী চরিত্রে সেরা অভিনয়শিল্পীর স্বীকৃতির মনোনয়নটা অ্যাশ পেয়েছেন তার প্রত্যাবর্তনের সিনেমা 'জাজবা'র জন্য।
এই বিভাগে অ্যাশ হলেন একমাত্র অভিনেত্রী। তিনি পাল্লা দেবেন আকশায় কুমার, অর্জুন কাপুর, ভারুন ধাওয়ান ও সাইফ আলি খানের সঙ্গে।
মা হবার পর দীর্ঘ ৫ বছরের বিরতি শেষে 'জাজবা' দিয়েই কাজে ফিরেছেন অ্যাশ। সঞ্জয় গুপ্তা পরিচালিত এই অ্যাকশন-ড্রামাতে অ্যাশকে দেখা গেছে একজন আইনজীবী মায়ের ভূমিকায়। অ্যাশ জানান, ব্যক্তিগত জীবনে মা হওয়ার অভিজ্ঞতা তাকে অনেকটাই সাহায্য করেছে এই চরিত্রে অভিনয় করতে।
'জাজবা'তে পারিশ্রমিক ছাড়াও লাভের একটি নির্দিষ্ট অংশ নিজের পকেটে পুরেছেন অ্যাশ, যে রীতি এতদিন নায়কদের মধ্যেই ছিল সীমাবদ্ধ।
'জাজবা'র পর এখন কারান জোহারের সিনেমা 'অ্যায় দিল হ্যায় মুশকিল'এ অভিনয় করছেন অ্যাশ।
