ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা: সানি লিওনির মত
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বিতর্কে যখন বলিউডে বিভাজন দেখা দিয়েছে, তখন এ প্রসঙ্গে মুখ খুললেন ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনি।
সম্প্রতি পিঙ্কভিলাকে দেয়া এক সাক্ষাৎকারে এই সাবেক পর্ন তারকা বলেন, অসহিষ্ণুতা শব্দটি আগ্রহদ্দীপক। কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, ভারতকে আমি ভালোবাসি আর বসবাস করার জন্য এটি চমৎকার জায়গা। যদি অসহিষ্ণুতা থাকতো, তাহলে আমি আজকে এখানে থাকতাম না।
২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার মাধ্যমে বলিউড ক্যারিয়ার শুরু করেন সানি, কানাডাভিত্তিক এই অভিনেত্রী এর আগে পর্নগ্রাফিক চলচ্চিত্রের তারকা হিসেবে পরিচিত ছিলেন।
নিজেকে আমির খানের ভক্ত দাবী করা সানির মতে, আমিরের মন্তব্য অতিরঞ্জিত করা হয়েছে।
মাঝে মাঝে মানুষের মন্তব্য বদলে দেয়া হয় পত্রিকার কাটতি বাড়ানোর জন্য। আমার সঙ্গে এমনটি হরহামেশাই হচ্ছে, তাই আমি ভালো করেই বুঝি।
