'সে চলে এসেছে'
মার্কিন টিভি ব্যক্তিত্ব কিম কারদাশিয়ান আর র্যাপার কানইয়ে ওয়েস্টের ঘরে চলে এসেছে নতুন অতিথি। ৫ ডিসেম্বর লস এঞ্জেলসে নিজেদের বাসভবনেই জন্ম নেয় তাদের ছেলে।
টুইট করে নিজেই ভক্তদের খবরটি জানান কিম। তিনি লেখেন, “সে চলে এসেছে!”
সন্তান জন্ম নেয়ার আগের মুহূর্তটাও ৩ কোটি ৭০ লাখ টুইটার অনুসারীর সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি কিম। সন্তান জন্ম নেওয়ার ঠিক আগের মুহূর্তে নিজের উত্থিত উদরের ছবি তুলে পোস্ট করে তিনি লেখেন, “তুমি প্রস্তুত তো।”
কিম-ওয়েস্ট দম্পতির দ্বিতীয় সন্তান এটি। ২০১৩ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান নর্থ ওয়েস্ট। নর্থ জন্ম নেবার পর ২০১৪ সালে ইতালির ফ্লোরেন্সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাদের বিয়ের দৃশ্য ধারণ করা হয় ‘ই!’ এর রিয়ালিটি টিভি সিরিজ ‘কিপিং আপ উইথ কারদাশিয়ানস’ এর জন্য।
এখনও কোনো নাম ঠিক করা হয়নি কিম-ওয়েস্ট দম্পতির ছেলের।
