২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একতা কাপুরের নামে ফেইসবুক একাউন্ট খুলে প্রতারণা

ভারতীয় প্রযোজক একতা কাপুরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভূয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা করা হয়েছে এক উঠতি অভিনেত্রীর সঙ্গে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 05:05 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

এই অভিনেত্রীর কাছ থেকে ৭ লাখ রুপি হাতিয়ে নিয়েছে প্রতারক।

অঞ্জলী বাধোরিয়া নামের এই অভিনেত্রী মুম্বাইয়ের আন্ধেরির বাসিন্দা। সম্প্রতি 
একতা কাপুরের নামধারী এক ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে 
টিভি সিরিয়ালে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় তাকে, বিনিময়ে চাওয়া হয় ৭ লাখ রুপি।প্রতারক চক্রের কথায় বিশ্বাস করে তাদের হাতে টাকা তুলে দেন অঞ্জলী।

ঘটনাটি তখনই সামনে আসে যখন তিনি একতা কাপুরের প্রতিষ্ঠান বালাজি টেলিফিল্মসের কার্যালয়ে গিয়ে সিরিয়ালটি সম্পর্কে জানতে চান।

একতা কাপুর অবশ্য ব্যবস্থা নিয়েছেন এই ঘটনা জানার পর। তার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে পুলিশকে ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। 

টাইমস অফ ইন্ডিয়াকে পুলিশ জানিয়েছে, অঞ্জলি যেই ব্যাংক থেকে টাকা হস্তান্তর করেছেন সেখানে খোঁজ নেয়া হচ্ছে। এর পাশাপাশি তারা তদন্ত করছেন আর কেউ এরকম প্রতারণার শিকার হয়েছেন কি না।