২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখ-কাজলের 'জনম জনম' প্রেম

হিন্দি সিনেমার সবচেয়ে ব্যয়বহুল গানে ইতোমধ্যেই দেখা গেছে শাহরুখ খান ও কাজলকে। ‘গেরুয়া’র পর এবার প্রকাশিত হয়েছে ‘দিলওয়ালে’ সিনেমার আরেকটি গান। ‘জানাম জানাম’ নামের এই গানটিতে চিরসবুজ এই জুটির প্রেমের প্রগাঢ়তা প্রতিবিম্বিত হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 04:49 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

রাজ কাপুর ও নার্গিস অভিনীত ‘শ্রী ৪২০’ সিনেমার বৃষ্টিভেজা প্রেমের দৃশ্যটি আবার পর্দায় নিয়ে এসেছেন শাহরুখ-কাজল। ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’ গানে রাজ কাপুর- নার্গিসের মিষ্টি প্রেমের গল্পই যেন নতুন করে বলা হয়েছে 'জানাম জানাম' গানটিতে।

এমনকি, গানটির সঙ্গে সাদৃশ্য বোঝানোর জন্য 'জানাম জানাম' গানটিতে বৃষ্টির দৃশ্যের একাংশ রাখা হয়েছে সাদা-কালো। আর বাকি রঙ্গিন অংশে দেখা মিলেছে কাজল-শাহরুখের প্রেমের ঝলক। গানটি এই জুটির জনপ্রিয় সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’র বৃষ্টিভেজা অনবদ্য দৃশ্যটিও আবার মনে করিয়ে দেবে।

‘দিলওয়ালে’ সিনেমার জন্য শরীরের বাড়তি মেদ একেবারেই ঝেড়ে ফেলেছেন কাজল। আর এই গানটিতে যেন নতুন অবতারে আবির্ভূত হয়েছেন কাজল। আর পঞ্চাশেও শাহরুখের পর্দা উপস্থিতি যে কোনো তরুণী ভক্তের মন দখল করে নেয়ার জন্য যথেষ্ট।

</div>  </p><p>‘গেরুয়া’র মতো এই গানটিরও সুর করেছেন প্রীতম। আর গানটি গেয়েছেন অরিজিত সিং এবং অন্তরা মিত্র।</p><p>রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ মুক্তি পাবে ডিসেম্বরের ১৮ তারিখে। সিনেমায় আরো অভিনয় করেছেন ভারুন ধাওয়ান এবং কৃতি শ্যানন।</p>