২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকি চ্যানের নায়িকা আমাইরা

বলিউড পাড়ায় নিজের উপস্থিতির জানানটা ভালোভাবে দিতে পারেননি আমাইরা দাস্তুর। তবে এবার এলো আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ। ক্যাটরিনা কাইফ নন, নবাগতা এই নায়িকাকেই দেখা যাবে জ্যাকি চ্যানের বিপরীতে তার নতুন সিনেমায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 04:28 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

২০১৩ সালে ‘ইশাক’ সিনেমাটি দিয়ে অভিষিক্ত অভিনেত্রী আমাইরা চলতি বছর অভিনয় করেন এমরান হাশমির বিপরীতে 'মিস্টার এক্স' সিনেমায়। কিন্তু ভাট শিবিরের ছায়াও ভাগ্য ফেরাতে পারেনি তার। এবার সুযোগ এলো 'কুংফু ইয়োগা' সিনেমায় জ্যাকি চ্যানের নায়িকা হবার। 

সিনেমায় আমাইরার চরিত্রটির জন্য প্রথমে শোনা গিয়েছিল ক্যাটরিনা কাইফের নাম। এরপর শোনা গিয়েছিল, ইলিয়ানা ডি ক্রুজকে দেখা যাবে জ্যাকি চ্যানের বিপরীতে।

নির্ভরযোগ্য এক সূত্র বলছে, অনেক নায়িকার কথা ভাবলেও শেষমেশ আমাইরাকেই চরিত্রটির জন্য উপযুক্ত বলে মনে করেন নির্মাতারা।

‘কুংফু ইয়োগা’ সিনেমাতে আরও দেখা যাবে ভারতীয় অভিনেতা সোনু সুদকে।