২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শত কোটি আয়ের পথে ‘তামাশা’

ধীরে ধীরে বেশ বড় একটি সংগ্রহের দিকেই এগুচ্ছে রানবির কাপুর এবং দিপিকা পাড়ুকোন অভিনীত নতুন সিনেমা ‘তামাশা’। ইমতিয়াজ আলি পরিচালিত সিনেমাটি ইতোমধ্যেই ভারতে ৪৭ কোটি ৩৪ লাখ রুপি আয় করে ফেলেছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 04:18 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

দু বছর বিরতির পর পর্দায় ফিরেছে রানবির-দিপিকা জুটি। মুক্তির দিনেই সিনেমাটি আয় করে নেয় ১০ কোটি ৯৪ লাখ রুপি। হল ফিরতি মানুষের মুখের কথায় আরো বেশি দর্শক সমাগম ঘটছে প্রেক্ষাগৃহে। বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ টুইট করেন, "#তামাশা শুক্র ১০.৯৪ কোটি, শনি ১৩.১৭ কোটি, রবি ১৪.১২ কোটি, সোমব ৫.০৭ কোটি, মঙ্গল ৪.০৭ কোটি। মোট: ৪৭.৩৭ কোটি। "

ভারতে বুধবারের মধ্যে সিনেমাটি ৫০ কোটি রুপি আয় করে ফেলবে বলেই মনে করা হচ্ছিল। এদিকে বুধবার পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ফেলেছে ৬৯ কোটি ৭৭ লাখ রুপি। ফলে খুব শিগগিরই বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১০০ কোটি রুপি হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে 'বোম্বে ভেলভেট'-এর ব্যর্থতার পর 'তামাশা'র মাধ্যমে ভাগ্য ফেরানোর আশায় থাকা রানবির বলেন, "দর্শককে কখনো চ্যালেঞ্জ করা যায় না, দর্শক হচ্ছেন রাজা।"

পুরনো খবর:

দুদিনে ৫০ কোটি আয় ‘তামাশা’র