দিপিকাকে এড়িয়ে চলছেন ক্যাটরিনা?
‘তামাশা’র সাফল্য দীর্ঘদিন পর প্রেমিক রানবির কাপুরকে দেখিয়েছে আশার আলো। কিন্তু রানবিরের আনন্দের মুহূর্তে পাশে নেই ক্যাটরিনা কাইফ। তবে কি দিপিকা পাড়ুকোনকে এড়িয়ে চলছেন তিনি?
সাবেক প্রেমিকা দিপিকা পাড়ুকোনের সঙ্গে রানবিরের চমৎকার বোঝাপড়া বরাবরই গণমাধ্যম ও বলিউডপ্রেমীদের আগ্রহের বিষয়বস্তু হয়েছে। এ কারণে অনেক সময় অস্বস্তিতেও পড়তে হয়েছে রানবিরের বর্তমান প্রেমিকা ক্যাটরিনাকে। কিন্তু ‘তামাশা’র সাফল্য উদযাপনের পার্টিতে তিনি আসবেন না এমনটা কেউই ভাবেনি।
সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সেদিন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত ছিলেন ক্যাট। তাই সন্ধ্যার পার্টিতে অংশ নিতে পারেননি।
কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে, আসলে দিপিকার মুখোমুখি হতে চাননি ক্যাট।
‘তামাশা’র নায়িকা হিসেবে পার্টিতে দিপিকার উপস্থিতি ছিল বাধ্যতামূলক, সঙ্গে দেখা গেছে তার বর্তমান প্রেমিক রানভির সিংকেও। কিন্তু পুরো সন্ধ্যায় রানবিরের পাশে ক্যাটের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সম্প্রতি রানবির-দিপিকার রসায়ন নিয়ে প্রশ্ন করা হয়েছিল ক্যাটকে। তিনি উত্তর দেন, আমি পরিচালক নই, কার সঙ্গে কাকে মানাবে আমি তা নিয়ে ভাবি না। সবাই সবার সঙ্গে কাজ করতে পারে।
প্রায় ৬ বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন রানবির-ক্যাটরিনা। এর আগে এক বছরের জন্য রানবির প্রেম করেন দিপিকার সঙ্গে। সম্পর্ক ভাঙার পরও নিজেদের বন্ধুত্ব বজায় রেখেছেন রানবির-দিপিকা। পর্দা জুটি হিসেবেও ভীষণ সফল তারা।
