২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিউ গ্র্যান্টের 'বাঙালি রাত'-এর গল্প

ব্রিটিশ অভিনেতা হিউ গ্র্যান্ট নায়ক হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী সুপ্রিয়া পাঠকের। ‘দ্য বেঙ্গলি নাইট’ নামের এই সিনেমাটিতে তুলে ধরা হয়েছিল বাঙালি লেখিকা মৈত্রেয়ী দেবী ও তার রোমানিয়ান প্রেমিকের গল্প। কিন্তু ভারতে মুক্তির আলো দেখেনি সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 03:52 PM

Updated : 25 Apr 2022, 02:13 PM

এই সময় ডটকম বলছে, রোমানিয়ার লেখক মিরচা ইলিয়াদ ছিলেন মৈত্রেয়ী দেবীর প্রেমিক, যিনি তাদের প্রেমের অভিজ্ঞতা নিয়ে লেখেন উপন্যাস ‘দ্য বেঙ্গলি নাইট’। ১৯৩৩ সালে উপন্যাসটি প্রকাশিত হয়। একইভাবে মৈত্রেয়ী দেবী লেখেন ‘ন হন্নতে', তবে অনেক বছর পরে।

১৯৮৬ সালে সিনেমাটির পরিচালক নিকোলাস ক্লৎজ ইলিয়াদের স্ত্রী ক্রিস্তিনালের কাছ থেকে উপন্যাসটির সত্ত্ব কিনে নেন।  ১৯৮৮ সালে তিনি চলচ্চিত্র নির্মাণ করেন 'দ্য বেঙ্গলি নাইট' নামেই। সিনেমায় নায়িকার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র ভট্টাচার্য এবং শাবানা আজমি।

তবে সিনেমাটি কখনো ভারতে মুক্তি পায়নি। কারণ এর প্রযোজকের বিরুদ্ধে মামলা করেন মৈত্রেয়ী দেবী। তিনি দাবী করেন, তার মৃত্যুর আগে উপন্যাসটির সত্ত্ব কাউকে বিক্রি করা হবে না বলে কথা দিয়েছিলেন ইলিয়াদ দম্পতি। 

‘হিন্দু বিরোধী ও পর্নগ্রাফিক’ দৃশ্য থাকার অভিযোগ এনে সিনেমাটি ভারতে নিষিদ্ধ করে আদালত। ‘দ্য বেঙ্গলি নাইট’ নিষিদ্ধ করায় নাখোশ হয়েছিলেন অনেকেই, যার মধ্যে একজন ছিলেন নির্মাতা সত্যজিৎ রায়।

তবে দীর্ঘ ২৭ বছর পরে সিনেমাটি এখন পাওয়া যাচ্ছে ইউটিউবে।