২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুরোধে আর ঢেঁকি গেলেন না সালমান

ক্যারিয়ারের ২৭ বছর পার করে বলিউডের মহাতারকা সালমান খান বলছেন, এখন আর অন্যের অনুরোধ রক্ষা করতে সিনেমায় কাজ করেন না তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 06:01 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

আগে আমার শিডিউল খালি থাকলে আমি ভাবতাম কোনো একটা সিনেমায় কাজ করেই ফেলি। আবার মাঝে মাঝে গল্প ভালো না লাগলেও সিনেমায় কাজ করতাম এই ভেবে যে আমি মানা করলে নির্মাতার সঙ্গে আমার বন্ধুত্ব নষ্ট হবে। তবে এখন আর আমি এই সব কারণে সিনেমায় কাজ করি না।"

৪৯ বছর বয়সী এই অভিনেতা জানান, এখন একটি উদ্দেশ্য নিয়েই তিনি সিনেমায় কাজ করেন আর তা হলো দর্শককে ‘ভালো মানুষ’ হতে সাহায্য করা।

যদি প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে এসে দর্শক বলেন, আমার অভিনীত প্রেম (প্রেম রাতান ধান পায়ো) কিংবা পাভানের চরিত্রটি (বাজরাঙ্গি ভাইজান) তাদের খুব ভালো লেগেছে, তাহলে সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া।

সম্প্রতি মুক্তি পেয়েছে সালমানের নতুন সিনেমা ‘প্রেম রাতান ধান পায়ো’, সিনেমাটি এক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপি আয় করেছে।