২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির আগেই 'দিলওয়ালে'র রেকর্ড

চলতি বছরের প্রায় পুরোটা জুড়েই একের পর এক রেকর্ড গড়ে গেছেন সালমান খান। এবার শুরু হলো শাহরুখ খানের পালা। শোনা যাচ্ছে, মুক্তির আগেই মোটা অঙ্কে বিক্রি হয়েছে শাহরুখ-কাজলের নতুন সিনেমা ‘দিলওয়ালে’র স্যাটেলাইট টিভি সত্ব।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 05:16 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, ৬০ কোটি রুপির বিনিময়ে ‘দিলওয়ালে’র স্যাটেলাইট সত্ব কিনেছে সনি এন্টারটেইনমেন্টে টেলিভিশনের পরিবেশক মাল্টি স্ক্রিন মিডিয়া (এমএসএম)। মুক্তি পাওয়ার আগেই কোনো সিনেমার সত্ব বিক্রির ঘটনা এটাই প্রথম।

শাহরুখের নিজস্ব প্রযোজনা সংস্থা রেড চিলিস আরো কয়েকটি উপায়ে 'দিলওয়ালে'র প্রচার চালানোর পরিকল্পনা করেছে। সব মিলিয়ে এমএসএমের সঙ্গে রেড চিলিসের চুক্তি হয়েছে পুরো ২২০ কোটি রুপির।

এর আগে চড়া দামে ‘দিলওয়ালে’র সঙ্গীত সত্ব বিক্রি করে শিরোনামে এসেছিলেন নির্মাতা রোহিত শেঠি। সনি মিউজিকের সঙ্গে ১৯ কোটি রুপির চুক্তি করেন তিনি।

ব্যয়ের দিক থেকে আরেকটি রেকর্ড নিজের ঝুলিতে ভরেছে ‘দিলওয়ালে’। ১৮ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটির গান ‘গেরুয়া’কে বলা হচ্ছে বলিউডের ইতিহাসে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল গান।