২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে সালমানকে নিয়ে কথা বলেন না ক্যাট

সালমান খানের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। সম্পর্ক চুকে গেলেও এখনও সালমানকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ক্যাটরিনাকে। সম্প্রতি তিনি বললেন, সালমানের সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলা ঠিক নয় আর ব্যাখ্যা করলেন তার কারণও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 04:34 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

সম্প্রতি একটি টকশোতে এমন প্রশ্নের মুখোমুখি হওয়ার পর ক্যাটরিনা বলেন, “সালমান একজন অসাধারণ মানুষ। তার বাবা-মা ও পরিবার বরাবরই আমাকে তাদের মেয়ের মতো দেখেছেন। কিন্তু আমার মনে হয়, সালমান ও তার পরিবারের ব্যাপারে কথা বললে, আমার বর্তমান সম্পর্ককে অসম্মান করা হবে। আর তাই বেশিরভাগ সময়ই এ বিষয়ে কথা বলি না।”

এরপর তার বর্তমান সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, “রানবির আমার সারা জীবনের বন্ধু।”

২০০৩ সালে ক্যাটরিনা বলিউডে পা রাখার পর থেকেই শুরু হয় সালমানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর ২০১০ সালে প্রথম এ বিষয়ে মুখ খোলেন ক্যাট। এরপর সালমানের সিনেমা ‘বডিগার্ড’ - এ আইটেম গানে নাচা ছাড়াও তার সঙ্গে জুটি বেঁধে ‘এক থা টাইগার’ সিনেমায় অভিনয় করেন ক্যাটরিনা। এছাড়া বরাবরই এই অভিনেত্রী বলে এসেছেন, সালমান তার খুব ভালো বন্ধু এবং যে কোনো সমস্যায় তিনি ‘দাবাং’ খানের শরণাপন্ন হন।

গত ৬ বছর ধরে অভিনেতা রানবির কাপুরের সঙ্গে প্রেম করছেন ক্যাট। বর্তমানে এক ছাদের নিচে বসবাস করছেন তারা।