২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'স্পেক্টার'-এর বিশ্বরেকর্ড

মুক্তির পর থেকেই বক্স-অফিসে রেকর্ড গড়ছে 'বন্ড' সিরেজের নতুন সিনেমা 'স্পেক্টার'। এবার গিনেস বুক অফ ওয়াল্ডর্ রেকর্ডসে নাম লেখালো সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

 আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 10:57 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

সেলুলয়েডে সবচেয়ে বড় বিস্ফোরণ দৃশ্যায়নের রেকর্ড গড়েছে 'স্পেক্টার'। সে দৃশ্যে পর্দায় দেখা গেছে জেমস বন্ড চরিত্রের অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ এবং নতুন বন্ড গালর্ লিয়া সেড্যুকে। বিশ্বরেকর্ডের সম্মাননা গ্রহণ করতে হাজির হয়েছিলেন তারা দুজন।অস্কারজয়ী স্টান্ট নির্দেশক ক্রিস করবোল্ডের পক্ষ থেকে তারা এই বিশেষ পুরস্কার গ্রহণ করেন।

চলতি বছরের ২৯ জুন দৃশ্যায়িত এই অংশে সিনেমার সেট ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়েছিল ৮,৪১৮ লিটার দাহ্য পদার্থ এবং প্রায় ৩৩ কেজি বারুদ।

সিনেমাটির প্রযোজক মাইকেল জি. উইলসন ও বারবারা ব্রোকলি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "এটা আসলেই দারুণ যে ‘স্পেকটার’-এ ক্রিস কোরবোল্ডর দুর্দান্ত কাজকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক, যেখানে তিনি সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটিয়েছেন।"

এদিকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেনডেয় জানান, " জেমস বন্ড সিনেমা মানেই চলচ্চিত্রের সীমা পুনর্নিধর্ারণের চেষ্টা। নতুন সিনেমা ‘স্পেকটার’ নিঃসন্দেহে সিনেমা অনুরাগীদের মনের খোরাক মিটিয়েছে এবং দুর্দান্ত কিছু অ্যাকশন সিকোয়েন্স উপহার দিয়েছে।”

এরই মধ্যে ব্রিটিশ এবং মার্কিন বক্স-অফিসে আধিপত্য দেখানো বন্ড সিনেমা ‘স্পেকটার’ খুব শিগগিরই মুক্তি পাচ্ছে চীনে।

পুরনো খবর:

মার্কিন বক্স-অফিস শীর্ষে 'স্পেকটার'।