২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বক্স-অফিস শীর্ষে 'স্পেকটার'।

যুক্তরাজ্য ও ইউরোপে ঝড় তোলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বক্স-অফিসেও রাজত্ব করছে 'বন্ড' সিরিজের নতুন সিনেমা 'স্পেক্টার'।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 04:38 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

ড্যানিয়েল ক্রেইগ অভিনীত ২৪তম এই বন্ড সিনেমা মুক্তির প্রথম তিন দিনেই আয় করেছে ৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। তবে মার্কিন বক্স-অফিসে উদ্বোধনী আয়ের দিক থেকে এখনও এগিয়ে 'স্কাইফল'। ২০১২ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম তিন দিনে আয় করেছিল ৮ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার।

অবশ্য 'স্পেকটার' এর আধিপত্য বিস্তানে কিছুটা বাধা সৃষ্টি করেছে ।্অ্যানিমেটেড সিনেমা 'দ্য পিনাটস মুভি'। চার্লস শুল্জের কমিক স্ট্রিপ থেকে নির্মিত সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করেছে ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

'স্কাইফল' এর রেকর্ড ছাড়াতে না পারলেও বন্ড সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে 'স্পেকটার'। সনি পিকচার্সের এর আন্তর্জাতিক বিপনন বিভাগের সভাপতি এ বিষয়ে বলেন, "আমরা ভাবিনি এই সিনেমাটি 'স্কাইফল' এর পর্যায়ে যেতে পারবে"।

এদিকে মার্কিন বক্স-অফিসের শীর্ষ পাঁচে আরো রয়েছে 'দ্য মার্শান', 'গুজবাম্পস' এবং 'ব্রিজ অফ স্পাইজ'।