২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলি চেটেছেন, তাই দাম ৫০ হাজার

উদ্ভট কর্মকাণ্ডের কারণে প্রায়ই শিরোনামে আসেন মার্কিন পপ গায়িকা মাইলি সাইরাস। সম্প্রতি তার একটি আচরণ, একটি পিয়ানোর দাম বহু গুণ বাড়িয়ে দিয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 06:11 PM

Updated : 12 Oct 2022, 04:25 PM

গ্র্যামিজয়ী টিভি সিরিজ 'অরেঞ্জ ইজ দা নিউ ব্ল্যাক' তারকা রুবি রোজের দান করা একটি পিয়ানো সম্প্রতি নিলামে ওঠে এলজিবিটি সেন্টার আয়োজিত ভ্যানগার্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। মাইলি সাইরাস পিয়ানোটিকে চেটে দেন। আর তারপরই পিয়ানোটির আকাশছোঁয়া দাম ওঠে নিলামে।

৫০ হাজার ডলারে পিয়ানোটি কিনে নেন এক সৌভাগ্যবান ব্যক্তি। 

নিলামের পর মাইলিকে ভ্যানগার্ড সম্মাননায় ভূষিত করা হয়।