২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোল্ডপ্লের শেষ অ্যালবাম আসছে

সপ্তম স্টুডিও অ্যালবামের মাধ্যমে নিজেদের ডিস্কোগ্রাফির ইতি টানতে যাচ্ছে জনপ্রিয় ব্রিটিশ অল্টারনেটিভ রক ব্যান্ড কোল্ডপ্লে। 'আ হেড ফুল অফ ড্রিমস' শিরোনামে অ্যালবামটি বের হবে এ বছরের ৪ ডিসেম্বর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 05:00 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

ব্যান্ডটি আগেই জানিয়েছিল এটিই হতে পারে ব্যান্ডটির শেষ অ্যালবাম। ভোকাল ক্রিস মাটর্িন অ্যালবামটিকে অভিহিত করেছে 'কোনো কিছুর পরিপূর্ণতা' হিসেবে।

নতুন অ্যালবাম ছাড়াও ব্যান্ডটি তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বলেছে ব্রিটিশ টিভি ব্যক্তিত্ব নিক গ্রিমশের প্রাতঃকালীন অনুষ্ঠানে। জানা গেল, ব্রিটেনের গ্লাস্টনবারি ফেস্টিভালে শীর্ষ ব্যান্ড হিসেবে ২০১১র পর আবারও ফিরছে কোল্ডপ্লে।

গত বছরেই মুক্তি পায় ব্যান্ডটির ষষ্ঠ স্টুডিও অ্যালবাম 'ঘোস্ট স্টোরিজ'। অন্য অ্যালবামগুলোর মত সেটিও ঈর্ষনীয় সাফল্য পায়। এখন পর্যন্ত ব্যান্ডটির সবগুলো অ্যালবামই মুক্তি পেয়েই বিলবোর্ড টপচার্টের শীর্ষস্থানটি দখল করেছে।

নিজেদের নতুন অ্যালবাম প্রসঙ্গে ক্রিস মার্টিন বলেন, "এই সুর হলো মুক্তির সুর, যা আমরা একসঙ্গে এই দল থেকে সৃষ্টি করি।"

'আ হেড ফুল অফ ড্রিমস' অ্যালবামটিতে অতিথি হিসেবে গান গেয়েছেন বিয়ন্সে নোলেস এবং ব্রিটিশ রক ব্যান্ড ওয়েসিসের সাবেক ভোকাল নোয়েল গ্যালাগার।

নতুন অ্যালবামটি নিয়ে বিশ্বজুড়ে কনসার্ট ট্যুর করার কথাও ভাবছে কোল্ডপ্লে।