২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নবমবারের মতো বাবা হচ্ছেন মারফি

নবমবারের মতো বাবা হতে যাচ্ছেন মার্কিন অভিনেতা এডি মারফি। প্রেমিকা পেইজ বুচারের সঙ্গে প্রথম সন্তানকে স্বাগত জানাবেন খুব শিগগিরই। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 02:47 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

৩৬ বছর বয়সী বুচারের সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন তিনি। তাদের সন্তান পৃথিবীর আলো দেখবে ২০১৬ সালের মে মাসে।

এক সূত্র বলছে, নবম সন্তানের আগমনের খবরে খুবই খুশি মারফি। মারফি একজন পরিবারকেন্দ্রিক মানুষ এবং নিজের প্রত্যেক সন্তানকেই অনেক ভালোবাসেন।

'ডক্টর ডু লিটল' খ্যাত এই অভিনেতা ইতোমধ্যেই তার সাবেক স্ত্রী নিকোল মারফির সঙ্গে পাঁচ সন্তানের বাবা হয়েছেন। এছাড়া সাবেক তিন প্রেমিকার সঙ্গে তার রয়েছে তিনটি সন্তান।

সূত্রটি আরও জানায়, চার জন ভিন্ন নারীর সঙ্গে আট সন্তানের সবার সঙ্গেই সময় কাটান মারফি। বাবা হিসেবে তাকে ভালোবাসে প্রত্যেকেই, এমনকি তার সাবেক স্ত্রী ও প্রেমিকারাও এক সঙ্গে সময় কাটান।