২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শাহরুখ ভারতে, তার আত্মা পাকিস্তানে’

সাম্প্রদায়িকতা প্রসঙ্গে শাহরুখ খানের মন্তব্যে চটেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির সাধারণ সচিব কৈলাস বিজয়ভারগ্য। শাহরুখকে ‘ভারত বিরোধী’ আখ্যা দিয়ে তিনি বলেন, শাহরুখ হিন্দুস্তানে থাকলেও তার আত্মা রয়েছে পাকিস্তানে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 03:41 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

২ নভেম্বর নিজের জন্মদিনে সাম্প্রতিক সময়ে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার নানা ঘটনা নিয়ে প্রথমবারের মতো মুখ খোলেন শাহরুখ। ধর্মীয় অসহিষ্ণুতা এবং ধর্ম নিরপেক্ষতা না থাকা...সবচেয়ে খারাপ ধরনের অপরাধ, যা একজন দেশপ্রেমিক করতে পারে।"

শাহরুখের এই মন্তব্যকে সহজভাবে নিতে পারেননি বিজেপি নেতা কৈলাস। তার মতে, শাহরুখ আন্তর্জাতিক কোনো বাহিনীর প্যাঁচে পড়ে ভারতবিরোধী কাজে লিপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন পরিকল্পনা ভেস্তে দেয়ার চেষ্টা চালাচ্ছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে কৈলাস বলেন, এমন মনে হয়, তিনি ভারতে বসবাস করছেন আর তার আত্মা আছে পাকিস্তানে।"

তিনি আরও বলেন, ভারতের বিরুদ্ধে বেশ কিছু আন্তর্জাতিক শক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বুদ্ধিজীবী ও শিল্পীদের মধ্যে যারা মোদি সরকারের পরিকল্পনার বিরোধিতা করছেন, তাদের সবাইকে এখন দেশদ্রোহী হিসেবেই ধরা হচ্ছে। শাহরুখের উচিত এসব থেকে দূরে থাকা, কিন্তু এই মন্তব্য করে নিজের অজান্তেই শাহরুখ তাদের দলে নাম লিখিয়েছেন।

টুইট করেও শাহরুখ বিরোধী নানা মন্তব্য করেন কৈলাস।

টুইটারে তিনি লেখেন, শাহরুখ ভারতে বসবাস করেন, কিন্তু তার মন পড়ে আছে পাকিস্তানে। তার সিনেমা কোটি কোটি টাকা আয় করে, কিন্তু তিনি অন্যকিছু না দেখে দেশের সাম্প্রদায়িকতাই দেখেন। ১৯৯৩ সালের মুম্বাই হামলার সময় তিনি কোথায় ছিলেন? ২৬/১১ মুম্বাই হামলার সময় তার মতামত শোনা যায়নি কেন?

অবশ্য কৈলাসের এই মন্তব্যের দায়ভার কাঁধে নিতে নারাজ বিজেপি। দলটির ইউনিয়ন মন্ত্রী প্রকাশ জাভাদেকার জানান, সাধারণ সচিব কৈলাসের এই মন্তব্যের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই।

মহারাষ্ট্রে গরুর মাংস নিষিদ্ধের জের ধরে এক মুসলমান ব্যক্তিকে পিটিয়ে হত্যা, কানাড়া ভাষার এক লেখককে হত্যাসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছেন ভারতের শিল্পী, বিজ্ঞানী, সাহিত্যিকসহ প্রগতিশীল মানুষেরা। কদিন আগেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফেরত দিয়েছেন ১০ ভারতীয় নির্মাতা।