জন্মদিনে শাহরুখের বাসায় সালমান
কে বলেছে তাদের বন্ধুত্ব আগের মতো নেই? বলিউডের 'কারান-অর্জুন' আরো একবার দেখিয়ে দিলেন, তাদের মধ্যে কোনো দূরত্ব নেই। জন্মদিনে শাহরুখ খানকে শুধু মুখে শুভেচ্ছা জানিয়েই ক্ষান্ত হননি সালমান খান, পৌঁছে গেছেন তার বাড়িতে।
২ নভেম্বর পঞ্চাশে পা দিয়েছেন শাহরুখ। আগেই শাহরুখ ও তার পরিবারের সুস্থতা কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সালমান। কিন্তু কে জানতো মাঝরাতে শাহরুখের বাড়িতে হানা দিয়ে তাকে চমকে দেবেন 'দাবাং' খান।
টুইটারে ছবি পোস্ট করে ভক্তদের এই সে খবর জানান শাহরুখ নিজেই। দুটি ছবির প্রথমটিতে দেখা যায়, একে অপরের গলা ধরে রেখেছেন দুই খান।
ছবির ক্যাপশনে শাহরুখ লেখেন, ভাই আমাকে নতুন সিনেমা ‘সুলতান’-এর কিছু কসরত শেখাচ্ছেন।
শুধু ‘সুলতান’ নয়, ‘প্রেম রাতান ধান পায়ো’র নাচের ভঙ্গিও শাহরুখকে শেখাতে ভোলেননি সালমান। দ্বিতীয় ছবিই তার প্রমাণ।
অবশেষে নিজেদের সম্পর্ক ঠিক করতে এগিয়ে আসেন দুজনই। গত বছর সালমানের ছোট বোন অর্পিতার বিয়েতে নিজে এসে আশীর্বাদ করে যান শাহরুখ।
৫০তম জন্মদিন শাহরুখ উদযাপন করেছেন নিজের পরিবার ও স্বজনদের সঙ্গে। টুইটারে নিজের বাড়ি মান্নাতের সামনে ভক্তদের ঢলের সামনে সেলফি তুলে পোস্ট করেন তিনি।
