সানি লিওনির দম্ভ!
মুম্বাই সিনেপাড়ায় পা রাখার পর থেকেই বিতর্ক, সমালোচনা, বিক্ষোভ এমনকি আইনি জটিলতার মুখোমুখি হয়ে চলেছেন ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনি।
ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে সানি বলেন, "আমি চাইলে প্রতিদিনই নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে পারি। প্রযোজকরা চেক নিয়ে এসে বসে থাকেন, নানাভাবে অনুরোধ করেন। কিন্তু এখন আমি খুব বেছে বেছে কাজ করছি।"
"আমার সবশেষ সিনেমার (কুছ কুছ লোচা হ্যায়) ব্যর্থতা আমাকে অনেক কিছুই শিখিয়েছে। আমার অভিজ্ঞতা আমাকে বুঝতে শিখিয়েছে যে, যে কোনো সিনেমার প্রস্তাব পেলেই তাতে রাজি হয়ে যাওয়া উচিত নয়।"
সানি আরও জানান, কোনো সিনেমার চিত্রনাট্য খুব ভালো লাগলে তবেই তাতে কাজ করতে রাজি হবেন তিনি। আগের মতো যেকোনো সিনেমায় আর দেখা যাবে না তাকে।
২০১২ সালে পূজা ভাট পরিচালিত ‘জিসম টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় পর্নগ্রাফিক চলচ্চিত্রের অভিনেত্রী সানি লিওনির। তার অভিনীত 'রাগিনি এমএমএস টু' এবং 'এক পাহেলি লিলা' সিনেমা দুটি বক্স-অফিসে ভালোই ব্যবসা করে।
আপাতত মুক্তির অপেক্ষায় আছে সানি অভিনীত সেক্স-কমেডি ‘মাস্তিজাদে’, সিনেমাটি মুক্তি পাবে ৪ ডিসেম্বর।
