২০১৫র দশ ভৌতিক সিনেমা
২০১৫ সালে বের হয়েছে এমন ১০টি ভৌতিক চলচ্চিত্র যা হয়ে উঠতে পারে হ্যালোউইনের সন্ধ্যাটা উপভোগ্য করে তোলার রসদ। ছোট ব্যানারের সিনেমা হলেও এগুলো দুঃস্বপ্নের কারণ হয়ে ওঠার জন্য যথেষ্ট।
পরিচালকের আসনে এলি রথ ফিরেছেন বেশ কয়েক বছর পর, এক সঙ্গে দুটি ভিন্নধর্মী সিনেমা নিয়ে। ‘নক নক’ এর মূল আকর্ষণ কিয়ানু রিভস। একদিন আশ্রয়ের উদ্দেশ্য তার ঘরে এসে হাজির হয় দুই নারী। এরপর তারা অমানবিক আক্রমণ চালাতে থাকে রিভসের ওপর। গল্পের শক্ত গাঁথুনি আর কিয়ানু রিভসের অনবদ্য অভিনয়ে যে কোন হররপ্রেমীই সিনেমাটির ভয়ার্ত আবেশে মেতে উঠতে পারবেন।
প্রথম সিনেমায় একটু রহস্য-রোমাঞ্চের ছোঁয়া রাখলেও দ্বিতীয় সিনেমায় ভীত হবার কোন উপকরণই বাদ রাখেননি এলি রথ।আমাজনের জঙ্গলে একদল মানুষখেঁকোকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প। অভিনয়শিল্পীরা নবীন, তাই অভিনয়ে পরিপক্কতার কিছুটা অভাব চোখে পড়ে। তবে সব মিলে সিনেমাটি যে কোনো দর্শকের দেহে ভয়ের শীতল স্রোত বইয়ে দেবে।
সম্ভবত এ বছরের সবচেয়ে দুর্দান্ত ভৌতিক সিনেমা এটি। সিনেমাটির কোনো ছকে বাঁধা সমাপ্তি ঘটে না। সে দায়িত্বটা পরিচালক ডেভিড রবার্ট মিশেল ছেড়ে দিয়েছেন দর্শকদের হাতে, সমাপ্তি নিয়ে তাদের কয়েক দিনও মাথা ঘামাতে হতে পারে। এটিকে হরর ঘরানার সিনেমা হিসেবেই নয়, পরিপূর্ণ সিনেমা হিসেবে স্বীকৃতি দিয়েছেন সমালোচকরা। অশরীরী কিছু একটা প্রতিনিয়ত অনুসরণ করে বেড়াচ্ছে, এই অনুভূতি হতে পারে সবার জন্যই ভীতিকর।
মূলত ফেইসবুক প্রজন্মকে নিয়েই সিনেমা এটি। একটি ল্যাপটপের পর্দাকে ঘিরেই এগিয়েছে সম্পূর্ণ সিনেমাটি। বন্ধুদের মধ্যে একজন মারা যাওয়ার ধাক্কা সামলানো বেশ কষ্টকর। তবে সে বন্ধুটির ফেইসবুক অ্যাকাউন্ট যদি হঠাৎ সচল হয়ে ওঠে তবে সেটি অন্য বন্ধুদের ভয়ের কারণই হয়ে দাঁড়ায়। পুরো সিনেমাটি একটি মেয়ের ল্যাপটপের পর্দায় আবদ্ধ থাকে এবং সিনেমাটি স্ল্যাশারধর্মী, অর্থাৎ রক্তপাতের মাত্রাটা বেশি। অন্য স্ল্যাশার সিনেমার তুলনায় ততটা মানসম্পন্ন না হলেও ভয়ের খোরাক যোগাতে পারবে।
সিনেমাটি মূলত অর্ধেক সিনেমা, অর্ধেক তথ্যচিত্র। নির্মাতা রডনি অ্যাশার তার প্রথম সিনেমায় নিয়ে এসেছেন নির্মাতহা স্ট্যানলি কুবরিকের বিখ্যাত হরর ‘দ্য শাইনিং’ - এর সব সম্ভাব্য ব্যাখা এবং বিভিন্ন তত্ত্ব। সিনেমার মূল বিষয়বস্তু ঘুমের অসাড়তা। কাজেই দুৎস্বপ্নমূলক দৃশ্যের ছড়াছড়ি রয়েছে এতে।
সিনেমাটি দর্শকদের নিয়ে যাবে আশির দশকে ভৌতিক সিনেমার আবহে। ভৌতিক সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী মায়ের মৃত্যুর পর তার মেয়ে অদ্ভূতভাবে ঢুকে পড়ে তার মায়ের অভিনীত এক হরর সিনেমায়। সেই সিনেমার পাগলাটে খুনিকে ঠেকাতে শুরু হয় মা-মেয়ের প্রয়াস।
অন্য দশটা ভৌতিক সিনেমার মতো নয় এই সিনেমাটি। সিনেমায় কোনো সহিংসতা নেই, রক্তপাত নেই এমনকি দৈব কোনো ঘটনাও ঘটে না। কেবল দুটি চরিত্র নিয়ে নির্মিত এই সিনেমার মূল সম্পন অভিনয়নৈপুণ্য, যার জোরে এটি এক অসাধারণ ভৌতিক সিনেমা হয়ে উঠেছে।
গত বছরের সিনেমা ‘দ্য বাবাডুক’- এর সঙ্গে তুলনীয় ‘গুডনাইট মামি’র নির্মাণশৈলী। অশরীরী আত্মা কিংবা কোনো খুনে আগন্তুকের উপস্থিতি - কিছুই নেই। প্লাস্টিক সার্জারি করার পর এক মা এবং তার দুই যমজ ছেলেকে নিয়েই এগিয়েছে সিনেমাটি। তবে ঘটনাবলী যে কোনো দর্শকের মননে আঘাত করবে।
দীর্ঘ বিরতির পর ফিরেছেন হরর ঘরানার পরিচিত নির্মাতা এম নাইট শ্যামালান। ‘দ্য সিক্সথ সেন্স’ পরিচালক ‘দ্য ভিজিট’ দিয়ে কিছুটা হলেও আবার ভক্তদের কাছে আসতে পেরেছেন তিনি। এই সিনেমাটি মনে করিয়ে দেবে শ্যামালানের শুরুর দিকের সিনেমাগুলোর কথা। সিনেমা শুরুর ১০ মিনিটের মাথায় চূড়ান্ত মোচড়টা দেয়া হলেও, পুরো সিনেমা এক রোমহর্ষক যাত্রায় পরিণত হয় দর্শকের জন্য।
কোরিয়ান থ্রিলার সিনেমা, বিশেষ করে ‘ওল্ডবয়’ ধাঁচের সিনেমার যারা ভক্ত, ‘দ্য গিফট’ সিনেমাটি তাদেরই জন্য। এই সিনেমাটি দিয়েই পরিচালকের খাতায় নাম লেখালেন অভিনেতা জোয়েল এডগারটন। আর সিনেমার কেন্দ্রীয় চরিত্র তিনিই। সিনেমায় একটি সদ্য বিবাহিত দম্পতির দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়ান তিনি।
