২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের নতুন সুপারহিরো

'কৃশ' এবং 'রা ওয়ান' - এর পর আরো একজন সুপারহিরোর দেখা পেতে যাচ্ছে বলিউড।  'আ ফ্লাইং জাট' সিনেমায় নীল মুখোশের আড়ালে অশুভ শক্তির মোকাবেলা করবেন পর্দার এই অতিমানব। কিন্তু তিনি কে?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 02:56 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

কোরিওগ্রাফার ও নির্মাতা রেমো ডি সুজা তার পরবর্তী সিনেমার মাধ্যমে বলিউড পেতে যাচ্ছে এর নতুন সুপারহিরোকে। পর্দায় উড়ন্ত এই 'জাট'-এর ভুমিকায় অভিনয় করছেন 'হিরোপান্তি' অভিনেতা টাইগার শ্রফ।

সিনেমাটির প্রথম পোস্টার সম্প্রতি টুইটারে প্রকাশ করেন রেমো। আর সেখানে টাইগারকে দেখে আরেক সুপারহিরো কৃশের ভূমিকায় ঋত্বিক রোশানকে মনে পড়বেই। কারণ অনেক একই ধাঁচের চোখঢাকা মুখোশ আর লম্বাটে পোশাকে দেখা গেছে জ্যাকি শ্রফ তনয়কে। শিখদের পবিত্র প্রতীক খান্দাধারী পোশাকে টাইগারকে এক মাটির ঢিবির ওপর দাড়িয়ে থাকতে দেখা যায়।

সিনেমায় খলনায়ক হিসেবে দেখা যাবে সাবেক কুস্তিগীর ন্যাথান জোন্সকে। টুইটারে রেমো পোস্ট কিরেন দুর্ধর্ষ এই খলনায়কের একটি পোস্টারও।

সিনেমায় টাইগারের বিপরীতে নায়িকা হিসেবে আছেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফারনান্দেজ। সিনেমাটি প্রযোজনা করেছেন একতা কাপুর এবং শোভা কাপুর।

নতুন এই সুপারহিরোর দেখা মিলবে ২০১৬ সালের গ্রীষ্মে।