২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাজরাঙ্গি ভাইজান’-এর রেকর্ড গড়া চলছেই

এবার ছোট পর্দায় বাজিমাত করল সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’। এটিই এখন সর্বোচ্চ টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) পাওয়া সিনেমা। এর আগে রেকর্ডটি ছিল আমির খানের সিনেমা 'থ্রি ইডিয়টস'-এর দখলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 05:14 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

বক্স-অফিসে অভাবনীয় সাফল্যের পর সম্প্রতি স্টার ইন্ডিয়ার চ্যানেল স্টার গোল্ডে প্রচারিত হয় সিনেমাটি। 

টকিং মুভিজ ডট কম বলছে, আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’এর টিআরপি ছিল ১০ দশমিক ৯ যা ছিল এখন পর্যন্ত সর্বোচ্চ। ‘বাজরাঙ্গি ভাইজান’ ১৫ দশমিক ৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানটি  কব্জা করে নিয়েছে।

তৃতীয় অবস্থানেও আছে সালমান খানের আরেকটি সিনেমা ‘বডিগার্ড’, ১০ দশমিক ৩ পয়েন্ট নিয়ে। চতুর্থ স্থানে আছে শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’, যার সংগ্রহ ৯ দশমিক ৫ পয়েন্ট।

১৭ জুলাই মুক্তি পাওয়া ‘বাজরাঙ্গি ভাইজান’ পরিচালনা করেছেন কবির খান। সিনেমাটি বিশ্বব্যাপী অ্যায় করেছে ৬২৬ কোটি রুপি।